Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কর্মস্থলে যৌন হয়রানি আটকাতে সচেতনতা কর্মশালা কেন্দ্রীয় সরকারের অফিসে

সল্টলেকের সেন্ট্রাল ব্যাঙ্ক অফিসার্স ট্রেনিং কলেজে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

কর্মস্থলে যৌন হয়রানি আটকাতে সচেতনতা কর্মশালা কেন্দ্রীয় সরকারের অফিসে

সচেতনতা শিবির

শেষ আপডেট: 7 September 2024 22:10

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন (সিবিসি)-এর কলকাতার আঞ্চলিক দপ্তরে কর্মস্থলে যৌন নির্যাতন বন্ধে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সল্টলেকের সেন্ট্রাল ব্যাঙ্ক অফিসার্স ট্রেনিং কলেজে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তব্য রাখেন মনস্তত্ত্ববিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক তথা সমাজকর্মী স্বাতী ভট্টাচার্য এবং রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন ভাইস-চেয়ারপার্সন ভারতী মুৎসুদ্দি।

অনুত্তমা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে যৌন নির্যাতনের মনস্তাত্ত্বিক দিকটি তুলে ধরেন। একইসঙ্গে তিনি প্রাত্যহিক জীবনে আচার-আচরণগত বিকৃতির কথাও তুলে ধরেন। মানুষের আচরণে ছোটখাট বৈষম্য এবং আগ্রাসী মনোভাবের কথাও উল্লেখ করেন। 

অনুত্তমা বন্দ্যোপাধ্যায় , মনোবিদ

স্বাতী ভট্টাচার্য ভাষণে নারীদের কীভাবে পুরুষের সমান অধিকারদানে বৈষম্য করা হয়, তারও একটি সার্বিক চিত্র তুলে ধরেন। বিশেষত, অসংগঠিত ক্ষেত্রের কর্মস্থলে নারীদের ওপর যৌন নির্যাতনের কথাও তিনি গুরুত্ব সহকারে উল্লেখ করেন। তাঁর বক্তব্যে। এমনকি, মর্যাদার সঙ্গে মহিলাদের জীবনযাপন, উপার্জনের অধিকার সহ আনুষঙ্গিক অন্যান্য অধিকার থেকে বঞ্চিত করা হয়, সেদিকেও তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। বলেন, বিভিন্ন বিষয়ে মহিলাদেরও যে সম্মতির প্রয়োজন রয়েছে, একথাও অস্বীকার করা হয় সমাজজীবনের নানা ক্ষেত্রে।

স্বাতী ভট্টাচার্য, সাংবাদিক

রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন ভাইস-চেয়ারপার্সন ভারতী মুৎসুদ্দি কর্মস্থলে যৌন নির্যাতনের বিরুদ্ধে আইনি পদক্ষেপগুলির কথা তুলে ধরেন। কর্মস্থলে যৌন নির্যাতনের পরিস্থিতিতে আইনগত ব্যবস্থা কী কী, তাও এদিন তিনি ব্যাখ্যা করেন বিস্তারিতভাবে। 

সিবিসি-র ডিরেক্টর পার্থ ঘোষ কর্মসূচিতে সকলকে স্বাগত জানিয়ে বিভিন্ন সামাজিক বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলার জন্য প্রতিষ্ঠা নের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বিধাননগর সরকারি মহাবিদ্যালয়, মণীন্দ্রচন্দ্র কলেজ, ডিরোজিও কলেজ, রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন, সুকান্তনগর বিদ্যাপীঠ, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, উত্তরপাড়া রাজা পিয়ারীমোহন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন ছাত্রছাত্রী ও শিক্ষক অংশ নেয় শুক্রবারের কর্মশালায়।


```