Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার এক আবাসনে দুষ্কৃতী হানা, চলল গুলিও! গ্রেফতার ৩

বৃহস্পতিবার সন্ধেয় টালিগঞ্জের লেক অ্যাভিনিউ এলাকার একটি আবাসনের ফ্ল্যাটে হানা দিয়েছিল দুষ্কৃতীরা।

কলকাতার এক আবাসনে দুষ্কৃতী হানা, চলল গুলিও! গ্রেফতার ৩

আবাসনে গুলি চলার অভিযোগ উঠেছে - প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 July 2024 12:07

দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহেই কলকাতার এক গেস্ট হাউজে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তাতে একজনের মৃত্যু হয়েছে, অন্যজন হাসপাতালে ভর্তি। সেই ঘটনার ক'দিনের মাথাতেই আবার কলকাতায় চলল গুলি। এবার এক আবাসনে। যদিও এই ঘটনায় মৃত্যুর কোনও খবর নেই। গ্রেফতারও করা হয়েছে তিনজনকে। 

বৃহস্পতিবার সন্ধেয় টালিগঞ্জের লেক অ্যাভিনিউ এলাকার একটি আবাসনের ফ্ল্যাটে হানা দিয়েছিল দুষ্কৃতীরা। সেখানে থাকেন এক প্রবীণ দম্পতি। লুটপাটের চেষ্টা শুরু হলে তারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। তখনই অন্যান্য ফ্ল্যাটের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সেই সময়ই তারা শূন্যে এক রাউন্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশে খবর দেওয়া হলে রাতের মধ্যেই তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে তারা। 

সূত্রের খবর, এই ঘটনা ঘটিয়েছে ওই আবাসনেরই সাফাইকর্মী। সে প্রথমে গিয়ে ওই ফ্ল্যাটের কলিং বেল দেয়। পরিচিত মুখ দেখেই দরজা খুলেছিলেন দম্পতি। তারপরই জোর করে আরও দুজন সেখানে ঢোকার চেষ্টা করে। কয়েক মুহূর্তের মধ্যে হইচই সৃষ্টি হয়। বাকি ফ্ল্যাটের বাসিন্দারা চলে আসতেই কার্যত ঘাবড়ে গেছিল দুষ্কৃতীরা। সে কারণেই তারা পালিয়ে যায়। তবে ঠিক কী কারণে এই ঘটনা, আদৌ গুলি চলেছে কিনা, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

সম্প্রতি লেক গার্ডেন্সের গেস্ট হাউজের ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে শহরে। এক তরুণীকে গুলি করে নিজে আত্মঘাতী হয়েছে এক তরুণ। গেস্ট হাউসের কর্মচারীরা জানিয়েছেন, বুধবার বিকেলে আচমকা গুলির শব্দে সকলে ছুটে যান নির্দিষ্ট রুমে। দেখেন, রক্তে ভেসে যাচ্ছে ঘর, পড়ে রয়েছে তরুণ-তরুণী। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তরুণের। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন তরুণী। 


```