Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাঁদনি চক স্টেশনে লাইনে ঝাঁপ মহিলার, অফিস টাইমে দুর্ভোগে নিত্যযাত্রীরা

এই মুহূর্তে আপ এবং ডাউন উভয় লাইনেই গিরিশপার্ক থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

চাঁদনি চক স্টেশনে লাইনে ঝাঁপ মহিলার, অফিস টাইমে দুর্ভোগে নিত্যযাত্রীরা

ছবি সৌজন্যে- গুগল

শেষ আপডেট: 23 October 2024 13:11

দ্য ওয়াল ব্যুরো: চাঁদনি চক মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার। স্টেশনে ঢোকার মুহূর্তে আটকে পড়েছে দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন। সেটির বেশিরভাগ অংশই টানেলের ভিতর আটকে যায়। মহিলাকে উদ্ধার করা হয়। দুর্ভোগে নিত্যযাত্রীরা। তবে, আটকে পড়া ট্রেন থেকে নিরাপদে সকলকে বের করে আনা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও মেট্রোর তরফে জানা গেছে, বুধবার সকাল প্রায় ১১ টা নাগাদ এক মহিলা চাঁদনি চকে মেট্রো ঢোকার সঙ্গে সঙ্গেই লাইনে ঝাঁপ দেন। এই সময় সঙ্গে তাঁর সন্তানও ছিল। মহিলা হঠাৎই ঝাঁপ দেন ও লাইনে আটকে পড়েন। কাঁদতে শুরু করে বাচ্চাটি। তাকে সেখান থেকে সরিয়ে স্টেশন মাস্টারের ঘরে বসানো হয় ও খবর দেওয়া হয় মহিলার স্বামীকে।

পার্কস্ট্রিট চত্বরের কোনও এক স্কুল থেকে ছুটির পর মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। পার্কস্ট্রিট থেকে উঠে নেমে পড়েন চাঁদনি চকে। তিনি আরও কয়েকজনের সঙ্গে কথাও বলছিলেন ঢোকার পর। পরে দক্ষিণেশ্বরগামী ট্রেন এলে ঝাঁপ দেন। 

বন্ধ করে দেওয়া হয় আপ এবং ডাউন, উভয় লাইনেই গিরিশপার্ক থেকে ময়দান পর্যন্ত পরিষেবা। গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া কালীঘাট মেট্রোর লাইন। চাঁদনি চক মেট্রো স্টেশনে আটকে পড়া যাত্রীদের প্রথমে বের করা হয়। পরে ধীরে ধীরে মেট্রোয় আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। অফিস টাইমে সকাল সকাল এমন ঘটনায় দুর্ভোগে নিত্যযাত্রীরা।

এই প্রথম নয়, এর আগে একাধিক বার মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা সামনে এসেছে। সেনিয়ে সচেতন করা হলেও চিত্রটা পাল্টায়নি। বহু মানুষের অফিস, স্কুল বা কলেজ যাওয়ার মাধ্যম মেট্রো। অফিস টাইমে এমন ঘটনায় তাই নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের। আজও বহু মানুষ বিপদে পড়েন। যদিও গিরিশপার্ক থেকে ময়দান বাদে বাকি অংশে স্বাভাবিক ছিল পরিষেবা।


```