.jpeg)
নিজস্ব ছবি
শেষ আপডেট: 23 January 2025 14:09
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিবস। তাঁর মৃত্যু রহস্যের সমাধান হয়নি আজও। এনিয়ে নানা মানুষের নানা মত রয়েছে। বিতর্কও কম নেই। এই আবহে মুখ খোলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি কারও দিকে আঙুল না তুললেও নেতাজির মৃত্যু ও মুখার্জি কমিশনের রিপোর্ট প্রসঙ্গে মন্তব্য করেন। সেই সঙ্গে নেতাজির পরিবারের লোকজন কীভাবে বিষয়টি দেখে সেদিকেও আলোকপাত করেন।
বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'নেতাজির পরিবারের বক্তব্যটা কিন্তু অন্যরকম। আমি আমাদের সুগত বসুর সঙ্গে এই নিয়ে অনেক আলোচনা করেছি। ওদের কথা হচ্ছে, এই যে চিতা ভষ্ম। প্লেন ক্র্যাশে মারা গেছে, এটা ওরা সমর্থনই করে। কিন্তু মুখার্জি কমিশনের রিপোর্ট অন্য কথা বলছে।'
তাঁর অভিযোগ, 'সিবিআই, ইডি, সিআইডি আছে। কেউ এই অন্তর্ধান নিয়ে সিদ্ধান্তে আসেনি। মুখার্জি কমিশনের রিপোর্ট বিধানসভায় লে করা হয়েছিল। কী হল সেটা জানার তো আমাদের অধিকার আছে। মুখার্জি কমিশনের রিপোর্ট কেন তখন গৃহীত হয়নি, জানি না। তবে, কমিশন তো বিমান দুর্ঘটনার তত্ত্ব খারিজ করে দিয়েছে। নেতাজির পরিবার মনে করে, উনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। কিন্তু, সেটা নিয়ে একাধিক প্রশ্ন আছে।'
নেতাজিকে নিয়ে আজকের দিনে বলতে গিয়ে শেষে তিনি খানিকটা আবেগতারিত হয়ে পড়েন। বলেন, 'নেতাজির মতো রাজনৈতিক ব্যক্তিত্ব কেউ নেই। আমার চোখে পড়েনি।'