Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

RG Kar: বাইপাসে অভিনব মানববন্ধন! বৃষ্টির মধ্যেই চিকিৎসক-কর্মীদের সঙ্গে পথে আমজনতাও

বিকেল গড়াতে যা অভূতপূর্ব আকার নেয়। জনজীবনকে ব্যাহত না করেও যে প্রতিবাদ মিছিল ,করা যায়, তা এদিন দেখিয়েছেন তাঁরা। বিকেল পাঁচটায় মানবন্ধন শুরুর কিছু পরেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি।

RG Kar: বাইপাসে অভিনব মানববন্ধন! বৃষ্টির মধ্যেই চিকিৎসক-কর্মীদের সঙ্গে পথে আমজনতাও

বৃষ্টিকে উপেক্ষা করে পথে নামতে দেখা গেল আমজনতাকেও।

শেষ আপডেট: 3 September 2024 18:11

দ্য ওয়াল ব্যুরো: তিলোত্তমার বিচার চেয়ে এর আগে শহরের তিন তিনটে রাত দখল হতে দেখেছে কলকাতা। মঙ্গলবার বিকেলের শহরের রাস্তাও দখল হতে দেখল কলকাতা। বৃষ্টিকে উপেক্ষা করে পথে নামলেন আমজনতাও।

তবে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, সেদিকে নজর রেখে রাস্তার একদিক ধরে মানববন্ধন করে অভিনব প্রতিবাদে শামিল হলেন কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। পাটুলি থেকে উল্টোডাঙ্গা, সমগ্র ইএম বাইপাসের একদিকে হাতে হাত ধরে মানবপ্রাচীর তৈরি করেন তাঁরা। 

আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। রবিবার ধর্মতলায় রাত জেগেছিল 'আমরা তিলোত্তমা' মঞ্চ। সোমবার বিকেল থেকে লালবাজারের সামনে অবস্থানে বসেন জুনিয়র চিকিৎসকরা। প্রায় ২৩ ঘণ্টা টানা বিক্ষোভের জেরে লালবাজারে সিপি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে বাধ্য হন।

এহেন আবহে এদিন বিকেলে শহরে মানববন্ধননের ডাক দিয়েছিল বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বিকেল গড়াতে যা অভূতপূর্ব আকার নেয়। জনজীবনকে ব্যাহত না করেও যে প্রতিবাদ মিছিল ,করা যায়, তা এদিন দেখিয়েছেন তাঁরা। বিকেল পাঁচটায় মানবন্ধন শুরুর কিছু পরেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি।

তাতে ভিড় কমে যাওয়ার পরিবর্তে বরং বেড়েছে। বাইপাসের একদিকের রাস্তার পাশে হাতের ওপর হাত রেখে মানববন্ধন তৈরি করেছেন তাঁরা। বেসরকারি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বাইপাসের এই মিছিলে দেখা মিলল বিভিন্ন বয়সি নানাপেশার অসংখ্য মানুষকে।

যাদের মুখে মুখে ঘুরছে একটাই স্লোগান, আমার স্বর, তোমার স্বর জাস্টিস ফর আরজি কর।

৮ অগস্ট মধ্যরাতে আরজি করে নৃশংসভাবে ধর্ষম-খুন হন ডাক্তারি ছাত্রী। ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তবে আন্দোলনকারী পড়ুয়ারা এবং নির্যাতিতার পরিবার মনে করছেন, সঞ্জয়ের সঙ্গে আরও কেউ কেউ জড়িত থাকতে পারে। তাদের চিহ্নিত করে ফাঁসির দাবিতেই সরব হয়েছেন সমাজের বিভিন্নস্তরের মানুষ। এরই মধ্যে সোমবার রাতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই।

আন্দোলনকারীরা অবশ্য মনে করছেন, সন্দীপ ঘোষকে আরজি করের দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ফলে এক্ষেত্রে সাজা হলেও তা যৎসামান্য। একই মত সমাজের অন্য অংশেরও। তাঁদের মতে, ডাক্তারি ছাত্রী খুনে দোষীদের চিহ্নিত ও কঠোর শাস্তির দাবিতে এই আন্দোলনকে এভাবেই অব্যাহত রাখতে হবে। সেকারণেই এদিনের এই কর্মসূচি।


```