Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অর্পিতা মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি, মায়ের শ্রাদ্ধানুষ্ঠান শেষেই খারাপ হয় শরীর

অর্পিতার মায়ের শ্রাদ্ধানুষ্ঠান ছিল। সেই কাজ শেষ করার পরই অসুস্থ বোধ করেন তিনি।

অর্পিতা মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি, মায়ের শ্রাদ্ধানুষ্ঠান শেষেই খারাপ হয় শরীর

অর্পিতা মুখোপাধ্যায়

শেষ আপডেট: 5 December 2024 15:37

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন মিলেছে। কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়ের সময়টা ভাল যাচ্ছে না। কারণ বর্তমানে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বুধবার আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। কী হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের 'বান্ধবী'র? 

একদিন আগে অর্পিতার মায়ের শ্রাদ্ধানুষ্ঠান ছিল। সেই কাজ শেষ করার পরই অসুস্থ বোধ করেন তিনি। তারপর বৃহস্পতিবারই তাঁকে কলকাতার বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, পেটের সংক্রমণে ভুগছেন তিনি। বাড়াবাড়ি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

জামিন পেলেও একাধিক শর্ত মানতে হচ্ছে অর্পিতাকে। তিনি কলকাতার বাইরে যেতে পারবেন না। পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্ত সহযোগিতা করতে হবে। তবে মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের জন্য বেলঘরিয়া ছিলেন তিনি। তা মিটতেই কলকাতা ফেরার কথা ছিল তাঁর। তবে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাইয়ে গ্রেফতার হয়েছিলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। তাঁর টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় নগদ ৫০ কোটি টাকা। বেলঘরিয়ার বাড়ি থেকেও টাকা পাওয়া গেছিল। গ্রেফতার হওয়ার পর একাধিকবার জামিনের আবেদন করেও তা পাননি অর্পিতা। তবে সম্প্রতি মায়ের মৃত্যুতে প্যারোলে ছাড়া পান।  

প্যারোল শেষে জেলে ফেরার কথা থাকলেও এর মাঝে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে। তবে জামিন পাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই হাসপাতালে ভর্তি হতে হল অর্পিতাকে। 


```