Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটের আগে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, হাওড়ার বাসিন্দাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ

এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ভোটের আগে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, হাওড়ার বাসিন্দাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ

কলকাতা থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র

শেষ আপডেট: 24 May 2024 17:03

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১ জুন কলকাতায় সপ্তম দফায় ভোট। তার ঠিক এক সপ্তাহ আগে শহর থেকে উদ্ধার হল প্রচুর আগ্নেয়াস্ত্র। কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে ৬টি বন্দুক, ১০০টি ৪ এমএম কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনাটিতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতের নাম আব্দুল মাজিদ। তিনি হাওড়ার লিলুয়ার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে বিএন সরকার সরণি, বউবাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে এসটিএফ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়ে বউবাজার এলাকায় সাদা পোশাকে মোতায়েন ছিল। আব্দুল মাজিদকে এলাকায় ইতঃস্তত ঘুরতে দেখেই সন্দেহ হয় পুলিশের। প্রথমে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু জেরায় কোনও সদুত্তর না মেলায় শুরু হয় তল্লাশি। এরপরই তাঁর কাছ থেকে ওই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজগুলি উদ্ধার হয়েছে। 

এদিকে কলকাতায় ভোটের আগে এহেন অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। কোথা থেকে এত অস্ত্র এল, কোথায় সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, এই সমস্ত বিষয় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। সমগ্র বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর কলকাতা থেকে ৩২টি অস্ত্র, ১৭টি কার্তুজ এবং ভাঙড় থেকে ৮৬টি বোমা উদ্ধার হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার বনগাঁ ও আসানসোলে তল্লাশি চালিয়ে বেঙ্গল এসটিএফ-এর জালে ধরা পড়েছে দুই অস্ত্র ব্যবসায়ী। তাঁদের কাছ থেকে উদ্ধার দু'টি সেমি-অটোমেটিক পিস্তল সহ মোট ছ'টি আগ্নেয়াস্ত্র ও সাতান্নটি তাজা কার্তুজ।


```