Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গার্ডেনরিচ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩, ঘটনার ১৫ দিন পর হাসপাতালে মৃত্যু যুবকের

মঙ্গলবার নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

গার্ডেনরিচ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩, ঘটনার ১৫ দিন পর হাসপাতালে মৃত্যু যুবকের

শেষ আপডেট: 2 April 2024 20:48

দ্য ওয়াল ব্যুরো: ঘটনার পর কেটে গিয়েছে ১৫ দিন। এখনও গার্ডেনরিচকাণ্ডে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

গার্ডেনরিচকাণ্ডে এদিন মইনুল হক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বছর ২৩-র ওই যুবক এসএসকেএম হাসপাতালে চিকিৎধীন ছিলেন। দুর্ঘটনার পর প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

গত ১৭ মার্চ রাত ১২ টায় গার্ডেনরিচে ঝুপড়ির উপর ভেঙে পড়ে বহুতল। দুর্ঘটনার পরই ২ জনের মৃত্যু হয়েছিল। আহত অবস্থায় অনেকেই হাসপাতালে ভর্তি ছিলেন। ৩ মার্চ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এরপর মঙ্গলবার আরও এক যুবকের মৃত্যু হল। ফলে বেআইনি বহুতলের বলি বেড়ে হল ১৩। 

গার্ডেনরিচের ঘটনার পর অনেক দূর জল গড়িয়েছে। ঘটনার পরই বহুতলটি বেআইনি ছিল তা মেনে নিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই। স্থানীয় কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। এমনকী মেয়র কাউন্সিলরকে আড়াল করতে চাইছেন বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ঘটনাটিতে পুলিশ প্রোমোটার সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে।  

এদিকে গার্ডেনরিচের ঘটনার পরই নড়েচড়ে বসে পুরসভা। শহরের বেআইনি নির্মাণ রুখতে তৎপর হয় পুর কর্তৃপক্ষ। ইতিমধ্যে বহুতল বিপর্যয়ের কারণ জানতে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 


```