Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রিঙ্গার ল্যাকটেট বিতর্কের পর আরও এক সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত সরকারি হাসপাতালে

মাস খানেক আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ওই সংস্থার স্যালাইন ব্যবহার এবং এক প্রসূতির মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে ছিল গোটা রাজ্য।

রিঙ্গার ল্যাকটেট বিতর্কের পর আরও এক সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত সরকারি হাসপাতালে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 February 2025 14:12

দ্য ওয়াল ব্যুরো: রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড় হয়েছিল। এখনও সেই বিতর্ক অব্যাহত। এবার সেই আবহে আরও একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত নিল আরজি কর মেডিক্যাল কলেজ।

ভিশন পেরেন্টাল প্রাইভেট লিমিটেডের ফ্লুইড মেডিসিন ইঞ্জেকশন বাতিল করা হয়েছে। ম্যানিটল স্ট্রোকে আক্রান্তদের এই ওষুধ প্রয়োগ করা হয়। জানা গিয়েছে চিকিৎসকদের কাছে এই ইঞ্জেকশন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া মেলায় হাসপাতালের সমস্ত বিভাগেই এর ব্যবহার বন্ধ রাখা হয়েছে।

আরজি কর মেডিক্যাল কলেজ সূত্রে খবর, আগাম সতর্কতা হিসেবেই ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মাস খানেক আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ওই সংস্থার স্যালাইন ব্যবহার এবং এক প্রসূতির মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে ছিল গোটা রাজ্য। অভিযোগ ওঠে ওই স্যালাইন ব্যবহারের ফলেই মৃত্যু হয়েছে প্রসূতির।

একই সঙ্গে অভিযোগ ওঠে সিনিয়র চিকিৎসকেরা অস্ত্রোপচারের সময় উপস্থিত ছিলেন না। অভিযোগ ওঠে, তার জেরে জুনিয়র চিকিৎসকেরা ওই প্রসূতিদের অস্ত্রোপচার করেন। তাঁদের গাফিলতিতেই মৃত্যু হয়েছে প্রসূতির।

পরে রাজ্য সরকার নিজেরা একটি তদন্ত কমিটি গঠন করে ১৩ জন চিকিৎসককে সাসপেন্ড করে এবং তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে। যার তদন্ত করছে সিআইডি।


```