Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুধে কার্লসেন-প্রজ্ঞানন্দ ডুয়েলের আগে শহরের মঞ্চ দাপাল তিন বছরের দাবাড়ু অনীশ

টাটা স্টিল দাবা টুর্নামেন্ট শুরুর আগে সেখানে কার্লসেন, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসিদের পাশাপাশি নজর কাড়ল তিন বছরের দাবাড়ু অনীশ সরকার। দুই তারকার সঙ্গে দেখাও করে সে।

বুধে কার্লসেন-প্রজ্ঞানন্দ ডুয়েলের আগে শহরের মঞ্চ দাপাল তিন বছরের দাবাড়ু অনীশ

প্রজ্ঞানন্দের কোলে অনীশ

শেষ আপডেট: 12 November 2024 22:39

দ্য ওয়াল ব্যুরো: বুধবার দাবাড়ু কার্লসেন-প্রজ্ঞানন্দের ডুয়েলের আগে কলকাতায় চাঁদের হাট। এর আগেও বহুবার কিংবদন্তি কার্লসেনের মুখোমুখি হয়েছেন প্রজ্ঞানন্দ।

টাটা স্টিল দাবা টুর্নামেন্ট শুরুর আগে সেখানে কার্লসেন, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসিদের পাশাপাশি নজর কাড়ল তিন বছরের দাবাড়ু অনীশ সরকার। দুই তারকার সঙ্গে দেখাও করে সে। বিশ্বের সর্বকনিষ্ঠ ফিডে রেটিং পাওয়া অনীশকে দেখে অবাক পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনও।

শেষ বার ২০১৯ সালে যখন কার্লসেন খেলেছিলেন তখন তিনি বিশ্বচ্যাম্পিয়ন। পাঁচ বছর পর ফের শূন্য থেকে শুরু করছেন তিনি। উল্টোদিকে প্রজ্ঞানন্দ। তাঁর ব্যাপারে কার্লসেন বলেন, 'প্রজ্ঞানন্দ খুব ভাল খেলোয়াড়। ফাইটিং স্পিরিট আমার খুব ভাল লাগে। সহজে হার মেনে নেয় না।'

ভারতের তরুণ দাবাড়ু প্রজ্ঞানন্দ আবার বলছেন, 'কার্লসেনের খেলার ধরণই আলাদা। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দাবাড়ু। দ্বিতীয় বার এখানে র‌্যাপিড ও ব্লিৎজ খেলছি। কার্লসেনের সঙ্গে ম্যাচ নিয়ে আমি বেশ উত্তেজিত। সবাই কার্লসেনের সঙ্গে খেলতে মুখিয়ে থাকবে। টুর্নামেন্টের জন্যও এটা বেশ ভালো।'

বুধবার থেকে ধনধান্য অডিটোরিয়ামে শুরু হবে দাবা টুর্নামেন্ট। প্রথমদিনই মুখোমুখি কার্লসেন-প্রজ্ঞানন্দ। প্রথম তিন দিন হবে র‌্যাপিড রাউন্ড। পরের দু'দিন ব্লিৎজ।

১৩-১৭ তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। যার ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিশ্বনাথন আনন্দ। অর্জুন এরিগাসি, বিদিথ গুজরাথির মতো খেলোয়াড়ও অংশ নেবেন। মেয়েদের ইভেন্টে অংশ নিচ্ছেন প্রজ্ঞানন্দর দিদি বৈশালীও। 


```