Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আজ শিয়ালদহ-ধর্মতলা এড়িয়ে চলুন, বিকল্প রুট জানাল লালবাজার

কলকাতায় পা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সভাকে ঘিরে এককথায় স্তব্ধ হতে পারে শহর কলকাতা। বেলা বাড়তেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল পৌঁছবে ধর্মতলায়। ফলে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।

আজ শিয়ালদহ-ধর্মতলা এড়িয়ে চলুন, বিকল্প রুট জানাল লালবাজার

শেষ আপডেট: 29 November 2023 06:49

দ্য ওয়াল ব্যুরো:  বুধবার শহরে বিজেপির হাইভোল্টেজ সভা। কলকাতায় পা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সভাকে ঘিরে এককথায় স্তব্ধ হতে পারে শহর কলকাতা।

ধর্মতলায় ত্রিস্তরীয় মঞ্চে শাহর সঙ্গে থাকবেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ সহ সভার প্রস্তুতি। বেলা বাড়তেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল পৌঁছবে ধর্মতলায়। ফলে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।

বিজেপি সূত্রে খবর, দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা রয়েছে, হাওড়া স্টেশনে ট্রেনে যাঁরা নামবেন, তাঁরা সেখান থেকে মিছিল করবেন। অর্থাৎ হাওড়া ব্রিজ হয়ে স্ট্র্যান্ড রোড হয়ে ধর্মতলায় পৌঁছবেন সেই সকল বিজেপি কর্মী-সমর্থকরা। আবার যারা শিয়ালদহ স্টেশনে নামবেন, তাঁরা শিয়ালদহ থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় মিছিল করে যাবেন। তাই শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে ধর্মতলা যাওয়ার রাস্তা যে অবরুদ্ধ হওয়ার পূর্ণ আশঙ্কা রয়েছে। বিবাদি বাগ-ডালহৌসি চত্বরেও গাড়ির গতি শ্লথ থাকতে পারে।

 ধর্মতলা লাগোয়া এলাকাগুলিতে অধিক যানজটের সম্ভাবনা রয়েছে। যে পথগুলি ধরে মিছিল করে কর্মীরা আসছেন সেখানেও হতে পারে যানজটের সমস্যা। এই পরিস্থিতিতে মঙ্গলবারই লালবাজারের তরফে বিকল্প রুটম্যাপ জানানো হয়েছে।

লালবাজারের কর্তারা জানিয়েছেন, উত্তর কলকাতা থেকে ধর্মতলা বা দক্ষিণ কলকাতার দিকে যাওয়ার ক্ষেত্রে, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে বিবি গাঙ্গুলি রোড হয়ে যেতে হবে। অন্যদিকে, দক্ষিণ কলকাতা থেকে ধর্মতলা বা উত্তর কলকাতার দিকে যেতে হলে, জওহরলাল নেহেরু রোড, ডোরিনা ক্রসিং হয়ে কাউন্সিল হাউস স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ-এর দিকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।  এছাড়াও উত্তর ও দক্ষিণমুখী গাড়ি এপিসি রোড হয়ে এজেসি বোস রোড ধরে যাবে।

বিজেপি সূত্রে খবর, বুধবার বিজেপির সভা শুরু হবে বেলা ১২টায়। অমিত শাহ সভাস্থলে পৌঁছবেন দুপুর পৌনে ২টো নাগাদ। সোয়া ৩টে নাগাদ সভাস্থল থেকে বেরিয়ে যাবেন তিনি। এক্ষেত্রে যারা বাস-ট্রাক সহ অন্যান্য যানবাহনে সভায় আসবেন, তাঁদের ধর্মতলায় সভাস্থলের কাছাকাছি যানবাহন রাখা সম্ভব হবে না। কাজেই বেশ খানিকটা পথ মিছিল করে সভাস্থলের কাছে পৌঁছতে হবে বিজেপি নেতা-কর্মীদের।


```