Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তিনতলার অনুমতিতে ছ'তলার ফ্ল্যাট! ট্যাংরায় বিপজ্জনক বহুতল ঘিরে আতঙ্ক

এবার কলকাতার পুরসভার এন্টালিতে সামনে এল আরও দুটি বিপজ্জনক বহুতলের ছবি। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে কলকাতার পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের ছাতুবাবু লেনে।

তিনতলার অনুমতিতে ছ'তলার ফ্ল্যাট! ট্যাংরায় বিপজ্জনক বহুতল ঘিরে আতঙ্ক

ফাইল ছবি।

শেষ আপডেট: 25 January 2025 09:18

দ্য ওয়াল ব্যুরো: এবার কলকাতার পুরসভার এন্টালিতে সামনে এল আরও দুটি বিপজ্জনক বহুতলের ছবি। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে কলকাতার পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের ছাতুবাবু লেনে।

জানা যাচ্ছে, ওই এলাকায় পাশাপাশি থাকা দুটি বহুতলের নীচের অংশে কয়েক ফুট দূরত্ব থাকলেও তিন তলার পর থেকে দুটি বহুতলের মাঝের দূরত্ব ক্রমেই কমেছে। বহুতলের একটি পাঁচ তলা অন্যটি ছ'তলা। অভিযোগ, তিনতলার অনুমতিতে নিয়ম বর্হিভূতভাবে ছ'তলার নির্মাণ করা হয়েছে।

এর আগে বাঘাযতীন, ট্যাংরা, বিধাননগর, বাগুআটি, তপসিয়া- শহরের একের পর এক এলাকায় বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে।  পরিস্থিতির জন্য পুরসভা এবং ঠিকাদারদের যোগসাজশকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা।

যদিও শুক্রবারই এ ব্যাপারে পুরসভার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মেয়র বলেন, "মিডিয়ার মাধ্যমে সবাইকে বলছি, ফ্ল্যাট কেনার আগে দেখে নিন, সব দায়িত্ব আমাদের নয়।"

ফিরহাদের কথায়, "চুরির মাল যে কেনে পুলিশ কি তাকে ছেড়ে দেয়? তার বিরুদ্ধেও তো ব্যবস্থা গ্রহণ করে! তাই কেনার আগে মানুষকে নিজেকে দেখতে হবে। কষ্টের টাকা এভাবে জলে যাক, আমরাও চায় না।"

ফ্ল্যাট কেনার আগে কী কী দেখে নিতে হবে, তাও জানিয়েছেন ফিরহাদ। কলকাতার মেয়র বলেন, যে জমিতে ফ্ল্যাট তৈরি হয়েছে, তাঁর নক্সা-সহ প্রয়োজনীয় অনুমতি রয়েছে কিনা সেটা দেখা দরকার ক্রেতাদেরও। একই সঙ্গে ঠিকাদারের নাম রেজিস্টারে রয়েছে কিনা, সেটাও পুরসভা থেকে খোঁজ নেওয়া দরকার। 

ফিরহাদের কথায়, "এমন অনেক বহুতলের ঘটনা সামনে আসছে যেগুলো আমাদের আমলের আগে তৈরি হয়েছে। গার্ডেনরিচের ঘটনার পর থেকে বেআইনি নির্মাণের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। এজন্য রোস্টারও তৈরি করা হয়েছে। তারপরও বেআইনি নির্মাণ চোরাগোপ্তাভাবে হলে জনগণকেও কেনার সময় সতর্ক থাকতে হবে।"


```