Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর অভিযোগ, প্রতিবাদ ঢাকার

ভারত সরকারের কাছে এ দেশে তাদের সমস্ত দূতাবাস এবং সেখানকার কর্মীদের নিরাপত্তা দাবি করেছে।

কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর অভিযোগ, প্রতিবাদ ঢাকার

কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশন অফিস

শেষ আপডেট: 29 November 2024 21:12

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা এবং প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রতিকৃতি পোড়ানো হয়েছে অভিযোগ করে তীব্র প্রতিবাদ জানাল সে দেশের বিদেশ মন্ত্রক। শুক্রবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়ে ভারত সরকারের কাছে এ দেশে তাদের সমস্ত দূতাবাস এবং সেখানকার কর্মীদের নিরাপত্তা দাবি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনের কর্মীরা চরম উৎকণ্ঠার মধ্যে আছেন। 

বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন, সন্ত্রাসের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশের উপ দূতাবাস অভিযানের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি সংগঠন। বাংলাদেশ সরকারের অভিযোগ, বিক্ষোভকারীরা উপ দূতাবাসের দুয়ারে পৌঁছে গিয়েছিল। কীভাবে এমন ঘটনা ঘটল, ভারত সরকারকে তা খতিয়ে দেখার আর্জি জানিয়েছে মহম্মদ ইউনুসের সরকার।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিকৃতি পোড়ানোর মতো দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সরকার।’


```