Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের কলকাতায় তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বীকার করলেন রাজ্য যুব সম্পাদক

আবারও তোলা চাওয়ার অভিযোগ উঠল রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারির বিরুদ্ধে। ব্যবসায়ী সচিন পাটিলের অভিযোগ, ৬ লক্ষ টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তির আশ্বাস দেন তরুণ।

ফের কলকাতায় তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বীকার করলেন রাজ্য যুব সম্পাদক

অভিযোগকারী ব্যবসায়ী

শেষ আপডেট: 19 December 2024 22:44

দ্য ওয়াল ব্যুরো: ফের খাস কলকাতায় তৃণমূল নেতার বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ। ব্যবসা সংক্রান্ত মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে তোলাবাজির অভিযোগ উঠল রাজ্য যুব তৃণমূলের সম্পাদকের বিরুদ্ধে। 

সল্টলেকে প্রোমোটারকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে এখন পলাতক তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তোলা চেয়ে টাকা না পাওয়ায় তিনি দলের আশ্রিত দুষ্কৃতীদের দিয়ে প্রোমোটারের ওপর হামলা চালিয়েছেন। ঘটনার পর থেকেই বেপাত্তা তিনি। 

এই আবহে আবারও তোলা চাওয়ার অভিযোগ উঠল রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারির বিরুদ্ধে। ব্যবসায়ী সচিন পাটিলের অভিযোগ, ৬ লক্ষ টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তির আশ্বাস দেন তরুণ। প্রথম কিস্তিতে ২ লক্ষ ৫০ হাজার টাকা তরুণকে দেন তিনি। 

বড়বাজারে তারাসুন্দরী পার্কে টাকা নিতে নিজের অফিসে ডাকেন তরুণ। তখনই ৬ লক্ষ টাকা চাওয়া হলে আড়াই লক্ষ টাকা দেন সচিন পাটিল। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেও ভয় দেখান ওই যুব তৃণমূল নেতা। এর পরই পোস্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। 

অভিযুক্ত তৃণমূল নেতার পাল্টা অভিযোগ, অফিসে এসে টাকা দিতে চেয়েছিলেন ওই ব্যবসায়ী। ইন্তু তিনি তা নেননি। সেই টাকা দিতে চেয়েছিলেন ব্যবসায়ীর আইনজীবী। তাঁর কথায়, 'জানতে পারি ব্যবসায়ী প্রতারক। টাকা ফেরত দিয়ে দিই। আমাকে ফাঁসানো হচ্ছে।' ঘটনার সঙ্গে দলেরই কেউ জড়িত বলেও মনে করেন তৃণমূল নেতা।

ইতিমধ্যেই ওই ব্যবসায়ী পোস্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


```