Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিটের দুর্নীতি নিয়ে কলকাতায় বিক্ষোভ, বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি

নিট বিতর্কের আঁচ পড়েছে শহর কলকাতাতেও। পরীক্ষায় দুর্নীতি এবং স্নাতকে ভর্তির নির্দেশিকা প্রকাশে অনিশ্চয়তা নিয়ে বিকাশ ভবন অভিযান করা হয়।

নিটের দুর্নীতি নিয়ে কলকাতায় বিক্ষোভ, বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি

নিট দুর্নীতি নিয়ে বিকাশ ভবন অভিযান - প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 June 2024 15:17

দ্য ওয়াল ব্যুরো: নিট পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই নিয়ে তোলপাড় দেশে। বৃহস্পতিবারই আবার সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছে, যে ১,৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাঁদের ফের পরীক্ষায় বসতে হবে। নিট বিতর্কের আঁচ পড়েছে শহর কলকাতাতেও। পরীক্ষায় দুর্নীতি এবং স্নাতকে ভর্তির নির্দেশিকা প্রকাশে অনিশ্চয়তা নিয়ে বিকাশ ভবন অভিযান করা হয়। তাতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। 

বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযান করে এআইডিএসও। করুণাময়ী মোড় থেকে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল তাঁদের। তবে মাঝপথেই তাঁদের আটকে দেয় পুলিশ। সঙ্গে সঙ্গেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা হয়। কয়েকজন বিক্ষোভকারীকে তোলা হয় প্রিজন ভ্যানও। তাদের অভিযোগ, পুলিশ শান্তিপূর্ণ আন্দোলন হতে দিচ্ছে না। আসল দোষীদের না ধরে আন্দোলনকারীদের আটক করা হচ্ছে। 

নিট ইউজি ২০২৪ পরীক্ষায় অনিয়ম এবং ফলপ্রকাশে অস্বচ্ছতার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়া ও অভিভাবকরা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা নিট পরীক্ষার নিয়ামক সংস্থা ১৫০০-র বেশি পরীক্ষার্থীকে 'সময় নষ্ট' হওয়ার কারণে গ্রেস মার্কস দিয়েছিল বলে দাবি। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যাবতীয় অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছেন। 

নিট নিয়ে যে যে অভিযোগ তার প্রেক্ষিতে ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য, নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনও প্রমাণ নেই। এনটিএ-তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত নয়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই কেন্দ্র আদালতকে জানিয়ে দেয়, ১৫৬৩ জনকে যে বাড়তি নম্বর দেওয়া হয়েছে, তা বাতিল করা হচ্ছে। ডাক্তারিতে ভর্তির পরীক্ষায় পড়ুয়ারা ইচ্ছে করলে আগামী ২৩ জুন ফের বসতে পারে। যার ফলপ্রকাশ হবে ৩০ জুন। কাউন্সেলিং শুরু হবে ৬ জুলাই। 

নিট পরীক্ষার ইতিহাসে এই প্রথম ৬৭ জন পরীক্ষার্থী সর্বোচ্চ মান ৭২০-র মধ্যে ৭২০ পেয়েছেন। আর তা নিয়েই বিতর্ক, সন্দেহ এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, প্রথম স্থানাধিকারী ৬৭ জনের মধ্যে ৬ পরীক্ষার্থীর একই কেন্দ্রে সিট পড়েছিল। যা নিয়েও উঠেছে নানান প্রশ্ন। নিটের নম্বর দেওয়ার পদ্ধতি হল সঠিক উত্তরের জন্য ৪ এবং ভুল উত্তরে মাইনাস ১। কিন্তু, এ বছরের ফল নিয়ে নানান অনুমান মাথাচাড়া দিয়েছে।


```