Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ফের কলকাতার একাধিক জায়গায় ইডির হানা, কর ফাঁকি দেওয়ার অভিযোগ

বুধবার সকাল থেকে ফের শহর কলকাতার একাধিক জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি অভিযানে নেমেছেন।

ফের কলকাতার একাধিক জায়গায় ইডির হানা, কর ফাঁকি দেওয়ার অভিযোগ

শেষ আপডেট: 28 February 2024 12:45

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকাল থেকে ফের শহর কলকাতার একাধিক জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি অভিযানে নেমেছেন।

সূত্রের খবর, এই দফায় অবশ্য নিয়োগ দুর্নীতি বা রেশন দুর্নীতির কোনও ঘটনা নয়। জিএসটি কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে। তারই ভিত্তিতে এদিন সকাল থেকে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিয়ান শুরু করেছেন ইডির আধিকারিকরা।

সল্টলেকের সেক্টর ফাইভে একটি বেসরকারি সংস্থার অফিসে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। একই সঙ্গে কলকাতা শহরের আরও কয়েকটি জায়গায় বেশ কয়েকটি সংস্থার অফিসেও চলছে তল্লাশি অভিযান। ইডি সূত্রের দাবি, জিএসটি কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলির বিরুদ্ধে।

আবগারি শুল্ক, ভ্যাট, পরিষেবা করের মতোই পণ্য ও পরিষেবা কর দিতে হয়। যার পোশাকি নামকরণ, জিএসটি। ২০১৭ সালের ২৯ মার্চ সংসদে এই পণ্য ও পরিষেবা কর আইনটি পাস হয়েছিল এবং ওই বছরের ১ জুলাই থেকে তা কার্যকর হয়েছিল৷ অভিযোগ, পণ্য ও পরিষেবা কর বাবদ কলকাতার বেশ কয়েকটি সংস্থা লক্ষ লক্ষ টাকা ফাঁকি দিয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই তদন্ত চলছে বলে তদন্তকারী সংস্থা সূত্রের দাবি।


```