Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কলকাতায় আবারও করোনায় মৃত্যু, ভাইরাসের উৎপাত কি ফের বাড়ছে শহরে

কলকাতায় ফের করোনায় মৃত্যুতে নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে। ভাইরাস কি আবার ফিরে আসছে, এই নিয়ে চিন্তা বাড়ছে।

কলকাতায় আবারও করোনায় মৃত্যু, ভাইরাসের উৎপাত কি ফের বাড়ছে শহরে

শেষ আপডেট: 26 February 2024 21:59

দ্য ওয়াল ব্যুরো: গত জানুয়ারি মাসে কলকাতার পিয়ারলেস হাসপাতালে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল। তারপর থেকে সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে কিছু শোনা যায়নি। ফের শহরে করোনায় আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটল। জানা গেছে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

সূত্রের খবর, ওই যুবকের নাম আশিস হালদার। বয়স ২৪ বছর। মৃতের পরিবার সূত্রে খবর, বিগত বেশ কিছুদিন ধরে ভুগছিলেন তিনি। জ্বর হয়েছিল, শ্বাসের সমস্যা বাড়ছিল। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাঁকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। এর পর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। ওই যুবককে এর পরে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পরিবার সূত্রে খবর, যুবকের দেহ দিতে চায়নি হাসপাতাল। শেষ পর্যন্ত সোমবার দুপুরে কলকাতা পুরসভার গাড়িতে দেহ পাঠানো হয় ধাপায়।

কলকাতায় ফের করোনায় মৃত্যুতে নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে। ভাইরাস কি আবার ফিরে আসছে, এই নিয়ে চিন্তা বাড়ছে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন এমন পরিস্থিতিতে সকলকে সাবধান থাকতে হবে। যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলতে হবে। চেষ্টা করতে হবে জনবহুল জায়গায় গেলে মুখে মাস্ক পরার। ছোট বাচ্চাদের ভিড় বা জনবহুল জায়গায় না নিয়ে যাওয়াই ভাল।

করোনায় ফুসফুস বেশি আক্রান্ত হচ্ছে বলে কিছুদিন আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। এমনকী দেখা গেছে, করোনা পরবর্তী সময়েও জটিল ফুসফুসের রোগে ভুগছেন অনেকে। কোভিড সারিয়ে উঠেছেন এমন লোকজনও নানারকম শারীরিক সমস্যায় ভুগেছেন পোস্ট-কোভিড পর্বে। শুধু করোনা নয়, সিজন চেঞ্জের এই সময় নানা রকম ভাইরাস-ব্যাকটেরিয়াও সক্রিয় হয়েছে। এর সঙ্গে করোনার সংক্রমণ হলে ঝুঁকি বাড়বে বলেই সতর্ক করছেন ডাক্তারবাবুরা। মাস্ক পরা, বারে বারে হাত দোওয়া, স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোভিড বিধি ভুললে চলবে না। পারস্পরিক দূরত্ব মেনে চলতে হবে। পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। সম্ভব হলে বুস্টার ডোজ নিয়ে রাখা ভাল।


```