Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়ম মেনে বহুতল তৈরি হচ্ছে? এবার থানাকে দেখতে হবে নথি, গার্ডেনরিচকাণ্ডের পর কড়া লালবাজার

গার্ডেনরিচের ঘটনার পরে কড়া নজরদারির নির্দেশ লালবাজারের। কোনও নির্মাণের বৈধ নথি আছে কিনা তা দেখার জন্য থানাগুলিকে নির্দেশ দিয়েছে লালবাজা

নিয়ম মেনে বহুতল তৈরি হচ্ছে? এবার থানাকে দেখতে হবে নথি, গার্ডেনরিচকাণ্ডের পর কড়া লালবাজার

শেষ আপডেট: 19 March 2024 16:18

দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ঝুপড়ির উপর। রবিবার রাতের মর্মান্তিক ঘটনায় দু'দিন ধরে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। ফতেপুর ব্যানার্জি বাগান লেনের ওই বহুতল যে নিয়ম মেনে তৈরি হচ্ছিল না, তা ইতিমধ্যেই মেনে নিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের আনাচেকানাচে এমন বেআইনি নির্মাণের বিপদ চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে গার্ডেনরিচের এই দুর্ঘটনা। আর এরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতার থানাগুলিকে সতর্ক করল লালবাজার। 

গার্ডেনরিচের ঘটনার পরে কড়া নজরদারির নির্দেশ লালবাজারের। কোনও নির্মাণের বৈধ নথি আছে কিনা তা দেখার জন্য থানাগুলিকে নির্দেশ দিয়েছে লালবাজার। কোনও পুরনো বাড়ি থাকলেও তা দ্রুত চিহ্নিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

গার্ডেনরিচের ঘটনার পরে প্রতিটি থানাকে আরও সজাগ ও সর্তক থাকার নির্দেশ দিয়েছেন লালবাজারের কর্তারা। নির্দেশ এসেছে, প্রত্যেকটি নির্মীয়মাণ বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে, সেগুলি আইন মেনে তৈরি হচ্ছে কিনা তার সম্পূর্ণ নথি দেখতে হবে। সেক্ষেত্রে পুলিশকে সাহায্য করবে কলকাতা পুরসভা। কোথাও বেআইনি নির্মাণ হলে সেই প্রোমোটারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার।

গার্ডেনরিচের পাঁচতলা বহুতল বাড়ি বিপর্যয়ের পরই লালবাজারের তৎপরতা শুরু হয়েছে। এলাকায় কোনও বেআইনি বহুতলের সন্ধান পেলে তা দ্রুত পুরসভাকে জানাতে বলা হয়েছে। একইসঙ্গে নির্মাণ সংক্রান্ত যাবতীয় তথ্য বোর্ডে টাঙিয়ে রাখার জন্য থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। 

অন্যদিকে, গার্ডেনরিচের দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা বাড়িগুলি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। স্থানীয়দের অভিযোগ, ভেঙে পড়া বাড়িটি তো বটেই, ওই এলাকার বেশিরভাগ আবাসনের কোনওটি আংশিক বেআইনি, কোনওটি আবার পুরোপুরি বেআইনিভাবেই তৈরি করেছেন প্রোমোটারেরা। কলকাতা পুরসভা সূত্রের খবর, সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য পুরসভার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ওই এলাকার একাধিক বাড়ির পরীক্ষা করে একটি রিপোর্ট দেবেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলের আশপাশে থাকা ছ’টি বাড়ি আপাতত চিহ্নিত করে নোটিস দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট বাড়িগুলিকে পরীক্ষা দিয়ে কাজ শুরু করেছে পুরসভা। 


```