
ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 18 February 2025 07:28
দ্য ওয়াল ব্যুরো: সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর এবার রিজেন্ট পার্ক থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ফিল্মি কায়দায় লুঠ। সোমবার কলকাতায় ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। প্রতেকবারই টার্গেট প্রৌঢ় ও বয়স্করা।
পুলিশ সূত্রের খবর, ফ্ল্যাটে আগে থেকেই লুকিয়ে ছিল ২ দুষ্কৃতী। গৃহকর্ত্রী ফিরতেই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় প্রৌঢ়াকে। চিৎকার করলে বেঁধে দেওয়া হয় মুখ। এরপর গলায় ছুরি ঠেকিয়ে চলে দেদার লুঠ। লুঠপাটের পর প্রৌঢ়াকে মেরে সোনার গয়না, নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।
ছেলের বিয়ের জন্য বাড়িতে সোনার গয়না এনে রেখেছিলেন প্রৌঢ়া। তারপরই এই লুঠের ঘটনা। ডাকাতির নেপথ্যে পরিচিত কেউ জড়িত বলেই মনে করছে পুলিশ। একই সন্দেহ রিজেন্ট পার্কের ওই পরিবারের। না হলে কী করে জানবে কেউ যে বাড়িতে গয়না রাখা আছে!
কলকাতায় একের পর এক ডাকাতির ঘটনায় ফের প্রশ্নে শহরের নিরাপত্তা। রিজেন্ট পার্কের ঘটনা আরও নাড়িয়ে দেওয়া এই কারণে, দুঃসাহসিক লুঠের ঘটনা যেখানে ঘটেছে তার নাকের ডগায় রয়েছে থানা।