Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যস্ত সময়ে চলবে অতিরিক্ত মেট্রো! শ্লীলতাহানির অভিযোগের জের?

ব্যস্ত সময়ে রীতিমতো দমবন্ধ পরিস্থিতি তৈরি হচ্ছিল বলে অভিযোগ। এমনকি ভিড়ের সুযোগ নিয়ে মেট্রোর মধ্যে মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগও উঠছিল।

ব্যস্ত সময়ে চলবে অতিরিক্ত মেট্রো! শ্লীলতাহানির অভিযোগের জের?

ফাইল ছবি।

শেষ আপডেট: 11 January 2025 22:07

দ্য ওয়াল ব্যুরো: মেট্রো পরিষেবা নিয়ে যাত্রীদের ক্ষোভের শেষ নেই। সাত মিনিট অন্তর মেট্রো চলার কথা বলা হলেও বাস্তবে তেমনটা হচ্ছে না বলে অভিযোগ করছিলেন যাত্রীরা। ব্যস্ত সময়ে রীতিমতো দমবন্ধ পরিস্থিতি তৈরি হচ্ছিল বলে অভিযোগ। এমনকি ভিড়ের সুযোগ নিয়ে মেট্রোর মধ্যে মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগও উঠছিল।

যাত্রীদের অভিযোগের কথা পৌঁছেছিল মেট্রো কর্তৃপক্ষর কানেও। তারই জেরে এবার নোয়াপাড়া থেকে কবি সুভাষ আপ ও ডাউন লাইনে ব্য়স্ত সময়ে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

শনিবার এক বিজ্ঞপ্তিতে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ব্যস্ত সময়ে অর্থাৎ প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ে অতিরিক্ত মেট্রো চালানো হবে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ ও ডাউন লাইনে।

সোমবার থেকে চালু হবে এই পরিষেবা। আপাতত পরীক্ষামূলক ভাবে সংশ্লিষ্ট রুটে ১৪টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার অফিস টাইমে দমদম থেকে কবি সুভাষ যাওয়ার পথে শোভাবাজার সুতানটি ও শ্যামবাজারের মাঝে ভিড়ে ঠাসা মেট্রোয় এক তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে মেট্রোর মধ্যে তীব্র উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়।

তখনই মহিলা যাত্রীদের অনেকে অভিযোগ করেছিলেন, ভিড়ের সুযোগ নিয়ে একাংশ ব্যক্তি মেট্রোয় শ্লীলতাহানির চেষ্টা করেন। ব্য়স্ত সময়ে ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবিও ওঠে। তারই জেরে মেট্রো কর্তৃপক্ষর এই পদক্ষেপ কিনা, তা অবশ্য স্পষ্ট নয়।


```