Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রেনবোর জীবনের জার্নি উঠে এল ‘বোম্বে টু গো’-তে, সাক্ষী থাকলেন দেবলীনা দত্ত

কলকাতায় রেনবোর বইপ্রকাশের অনুষ্ঠানে টলিউডের গ্ল্যামার যথেষ্ট নজর কেড়েছে।

রেনবোর জীবনের জার্নি উঠে এল ‘বোম্বে টু গো’-তে, সাক্ষী থাকলেন দেবলীনা দত্ত

কলকাতায় অভিনেতা রেনবোর বইপ্রকাশের অনুষ্ঠান

শেষ আপডেট: 6 April 2025 19:22

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি কলকাতার বিলাসবহুল বুকস্টোরে হয়ে গেল অভিনেতা রেনবোর (actor Rainbow) লেখা স্মৃতিকথা (memoir) ‘বোম্বে টু গো’র (Bombay to Go) বইপ্রকাশের (book launch) অনুষ্ঠান। এই বইটি প্রথম প্রকাশিত হয় ৩১ মার্চে, মুম্বইতে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা গুলশন গ্রোভার (Gulshan Grover) এবং শক্তি কাপুর (Shakti Kapoor)। চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ (Taran Adarsh) মুম্বইয়ের (Mumbai) ওই অনুষ্ঠানে ‘বোম্বে টু গো’ নিয়ে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

কলকাতায় রেনবোর বইপ্রকাশের অনুষ্ঠানে টলিউডের (tollywood) গ্ল্যামার যথেষ্ট নজর কেড়েছে। জনপ্রিয় টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত (Deboleena dutta), চিত্রপরিচালক অভিজিৎ চৌধুরি, জাতীয় পর্যায়ের টেলিভিশন সঞ্চালক বিপ্লব গঙ্গোপাধ্যায় এবং যুধাজিৎ সরকার উপস্থিত ছিলেন অভিনেতা রেনবোর বইপ্রকাশে। রেনবোর এই নতুন পথচলার সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন বেশ কিছু উৎসাহী দর্শক, কিছু প্রবীণ সাংবাদিক।

‘বোম্বে টু গো’ কীসের কথা বলে? এ আসলে রেনবোর এক অসাধারণ যাত্রাপথের কথা বলে যেখানে কানাডার এক উদ্যোগপতি বলিউডের ভিলেনের জীবন বেছে নেয়। এই বইতে রয়েছে তাঁর প্রতিটি সংগ্রামের পরও টিকে থাকার গল্প, তাঁর সফল অভিনেতা জীবন এবং এক গল্পকারের যাত্রার গল্প।

বইপ্রকাশের সন্ধের এক অন্যতম আকর্ষণ ছিল রেনবোর অসাধারণ যাত্রাপথ নিয়ে তৈরি একটি টিজার এবং তথ্যচিত্র। তাঁর জীবনের অবিস্মরণীয় এই মুহূর্ত আরও অনেক মানুষের সঙ্গে ভাগ করে নিতে রেনবো তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন সেই তথ্যচিত্র এবং টিজার।


```