Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাবাকে পকসোর মামলায় ফাঁসানোর অভিযোগ, অপমানে আত্মঘাতী নাবালিকা, লেকটাউনে উত্তেজনা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আনা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

বাবাকে পকসোর মামলায় ফাঁসানোর অভিযোগ, অপমানে আত্মঘাতী নাবালিকা, লেকটাউনে উত্তেজনা

ফাইল ছবি।

শেষ আপডেট: 3 December 2024 18:54

দ্য ওয়াল ব্যুরো: নবম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে তীব্র উত্তেজনা ছড়াল লেক টাউনের দক্ষিণদাঁড়ি এলাকায়।

মৃত কিশোরী এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই নাবালিকার বাবাকে পকসো আইনে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। এরই জেরে লজ্জায়, অপমানে আত্মঘাতী হয়েছেন ওই কিশোরী। 

এদিন দুপুরে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতর পরিবার ও স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধারে গেলে দেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। স্থানীয়দের দাবি, আগে ওই নাবালিকার বাবাকে থানা থেকে মুক্তি দিতে হবে। তবেই দেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। 

গোটা ঘটনাকে কেন্দ্র করে লেক টাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় বাড়ছে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আনা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন পুলিশের কর্তারা।

স্থানীয় সূত্রের খবর, অন্য এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে সোমবার মৃত নাবালিকার বাবাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলাও রুজু করা হয়। সোমবার অভিযুক্তকে গ্রেফতারও করা হয়। এর পরই বাবাকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ এনেছিলেন নবম শ্রেণির ওই ছাত্রী। তারই জেরে লজ্জায়, অপমানে এদিন সে আত্মঘাতী হয়েছে বলে স্থানীয়দের অবিযোগ।


```