Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিশুপাচার চক্রে ধৃত কলকাতার মানিক গিয়েছিল কঙ্গোয়! বিদেশ যোগ নিয়ে সন্দেহ বাড়ছে গোয়েন্দাদের

তদন্তকারীরা মনে করছেন, মূলত শিশু বিক্রি সংক্রান্ত ব্যাপারেই কথা বলার জন্য মানিক বিদেশে গিয়ে থাকতে পারে। সে ব্যাপারে নিশ্চিত হতে তদন্ত চালিয়ে যাচ্ছে সিআইডি।

শিশুপাচার চক্রে ধৃত কলকাতার মানিক গিয়েছিল কঙ্গোয়! বিদেশ যোগ নিয়ে সন্দেহ বাড়ছে গোয়েন্দাদের

শিশু পাচার চক্রে ধৃতরা

শেষ আপডেট: 14 November 2024 18:05

দ্য ওয়াল ব্যুরো: ২ দিনের শিশুকে ভিনরাজ্য থেকে এ রাজ্যে এনে পাচারের চেষ্টা করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই সময় হাওড়ার শালিমার স্টেশন থেকে দু'জনকে গ্রেফতার করে সিআইডি। এবার সেই ঘটনার তদন্তে নেমে সিআইডি প্রাথমিক তদন্তে জানতে পেরেছে এই চক্রের সঙ্গে বিদেশ যোগ থাকতে পারে।  

প্রসঙ্গত, নিঃসন্তান দম্পতি সেজে সিআইডি আধিকারিকরা যোগাযোগ করেছিলেন অভিযুক্ত মানিক হালদার ও তার স্ত্রী মুকুল সরকারের সঙ্গে। শিশু নেওয়ার বিষয়টি চূড়ান্ত হলে রফা হয় চার লাখ টাকায়। এরপর গয়া থেকে শিশুকন্যাটিকে নিয়ে আসা হয় এরাজ্যে। শালিমার স্টেশনে শিশু-সহ ওই দম্পতি নামলেই তাদের ধরে ফেলেন সিআইডি আধিকারিকরা।

তারপর থেকেই আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁসের ঘটনায় একাধিক তথ্য উঠে আসছে সিআইডির হাতে। জানা যায় সোশাল মিডিয়ায় চাইল্ড অ্য়াডাপশন গ্রুপ বলে একটি গ্রুপ খোলা হয়েছিল। তার মাধ্য়মেই শিশু পাচার চক্র চালাত পাণ্ডারা।

আর এবার শিশু বিক্রির চক্রের সঙ্গে বিদেশ যোগ থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। সিআইডি জানতে পেরেছে ধৃত মানিক কয়েকদিনের ব্যবধানে কঙ্গো ও মলদ্বীপে গিয়েছিল। প্রশ্ন উঠছে, কেন একাধিকবার বিদেশ ভ্রমণ? যদিও তদন্তকারীদের কাছে সে দাবি করেছে এসি মেকানিকের কাজে বিদেশ গিয়েছিল তারা।

তদন্তকারীরা মনে করছেন, মূলত শিশু বিক্রি সংক্রান্ত ব্যাপারেই কথা বলার জন্য মানিক বিদেশে গিয়ে থাকতে পারে। সে ব্যাপারে নিশ্চিত হতে তদন্ত চালিয়ে যাচ্ছে সিআইডি।


```