Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

হলদিরাম এলাকায় চলন্ত প্রাইভেট গাড়িতে আগুন, নিমেষে ভস্মীভূত! কোনওরকমে বাঁচলেন চালক

হলদিরাম ব্রিজের এয়ারপোর্টমুখী লেনে চলন্ত একটি প্রাইভেট গাড়িতে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়াল। মুহূর্তের মধ্যে গাড়িটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

হলদিরাম এলাকায় চলন্ত প্রাইভেট গাড়িতে আগুন, নিমেষে ভস্মীভূত! কোনওরকমে বাঁচলেন চালক

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 December 2025 01:09

দ্য ওয়াল ব্যুরো: হলদিরাম ব্রিজের কাছে এয়ারপোর্টমুখী লেনে চলন্ত একটি প্রাইভেট গাড়িতে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়াল (Fire Incident at Haldiram Area)। মুহূর্তের মধ্যে গাড়িটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে কার্যত ভস্মীভূত হয়ে যায়। তবে গাড়িতে থাকা ড্রাইভার দ্রুত পরিস্থিতি বুঝে নিরাপদে গাড়ি থেকে বের হয়ে যান। তাই কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন। 

ঠিক একদিন আগেই বুধবার গভীর রাতে নিউটাউনের ইকো পার্কের (Eco Park) কাছেই থাকা বাংলাদেশি কলোনিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তি জুড়ে। ঘুনি বস্তিতে এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রচুর পরিমাণে বাঁশ, ত্রিপল মজুত থাকা এবং দাহ্য কোনও পদার্থের উপস্থিতি থাকতে পারে বলেও অনুমান। তবে আগুনের মধ্য থেকেই পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কাঁকুড়গাছির (Kankurgachi) লোহাপট্টি এলাকায় ভয়াবহ আগুনে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা অঞ্চল। সেখানে একটি মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডারের গোডাউন (Medical Oxygen Cylinder Godown) রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একটি বিস্ফোরণ, তার পর একের পর এক সিলিন্ডার ফাটতে থাকে। প্রায় ২০–২৫ মিনিট ধরে টানা বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় এক বাসিন্দার কথায়, “কম করে ১০০টারও বেশি সিলিন্ডার ফাটার আওয়াজ পেয়েছি। মনে হচ্ছিল যেন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে।”

গতকাল একই সময় শহরে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ ছড়ায়। একদিকে যখন দমকল কর্মীরা নিউটাউনে আগুন নেভাতে ব্যস্ত, সেইসময়েই কাঁকুড়গাছির এলাকায় আগুন লাগার খবর আসে বলে জানা গেছে দমকল সূত্রে। 


```