Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রণক্ষেত্র সল্টলেক! এবিভিপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ইট ছোড়াছুড়ি, পুলিশের লাঠিচার্জে

আরজি করে ডাক্তারি ছাত্রী খুন এবংং তারপরে আন্দোলনকারীদের ওপরে মধ্যরাতে হামলার ঘটনায় আন্দোলিত সমাজ।

রণক্ষেত্র সল্টলেক! এবিভিপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ইট ছোড়াছুড়ি, পুলিশের লাঠিচার্জে

এবিভিপির সল্টলেক অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি।

শেষ আপডেট: 20 August 2024 15:51

দ্য ওয়াল ব্যুরো:  আরজি করে ডাক্তারি ছাত্রী খুন এবংং তারপরে আন্দোলনকারীদের ওপরে মধ্যরাতে হামলার ঘটনায় আন্দোলিত সমাজ। দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। সুপ্রিম কোর্টও স্বতঃপ্রণোদিতভাবে ওই মামলার শুনানিতে রাজ্যের ভূমিকার তীব্র সমালোচনা করেছে। এমনকী আরজি কর হাসপাতালের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানে নামে সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। ওই অভিযানকে ঘিরেই মঙ্গলবার রণক্ষেত্রর চেহারা নিল সল্টলেক।

সল্টলেকের সেক্টর ফাইভের স্বাস্থ্যভবনে অফিস। তার অনেক আগেই আন্দোলনকারীদের পথ আটকায় পুলিশ। এরপরই শুরু হয় গোলমাল। প্রথমে সেখানেই বসে স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে এবিভিপির সদস্যরা এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়।

অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়ষ। পাল্টা লাঠিচার্জও করে পুলিশও। ঘটনাকে ঘিরে সমগ্র এলাকা কার্যত রণক্ষেত্রর চেহারা নেয়। ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজন জথখম হয়েছেন বলে খবর। হামলার অভিযোগে বেশ কয়েক জন এবিভিপি কর্মীকে আটক করেছে পুলিশ।

আরজি কর কাণ্ডের প্রতিবাদ এূবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বৃহস্পতিবার স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। তার আগেই এদিন স্বাস্থ্যভবন অভিযানে নামে এবিভিপি। ঘটনায় পুলিশের বিরুদ্ধেই বড় অভিযোগ এনেছেন এবিভিপির রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য। তাঁর অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ পরিকল্পিতভাবে হামলা চালাল।


```