Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভবানীপুরে জমা জলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, দাবি এলাকার বাসিন্দাদের

ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকার জাস্টিস দ্বারকানাথ রোডে।

ভবানীপুরে জমা জলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, দাবি এলাকার বাসিন্দাদের

ফাইল ছবি।

শেষ আপডেট: 25 October 2024 23:22

দ্য ওয়াল ব্যুরো: সব ধরনের সতর্কতা নিয়েও এড়ানো গেল না প্রাণহানির ঘটনা। ফের কলকাতায় জমা জলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। 

ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকার জাস্টিস দ্বারকানাথ রোডে। সূত্রের দাবি, মৃত যুবকের নাম সৌরভ গুপ্ত। বিহারের এই বাসিন্দা কর্মসূত্রে ভবানীপুরে ভাড়া থাকতেন। তবে এ ব্যাপারে পুরসভার তরফে কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

ঘূর্ণিঝড় দানার দাপটে বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল কলকাতায়। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের বেশিরভাগ এলাকা।

স্থানীয়দের দাবি, এদিন সন্ধের মুখে জাস্টিস দ্বারকানাথ রোডের এক কোমর জল পেরিয়ে এগোচ্ছিলেন অভিষেক। রাস্তার পাশের একটি পাঁচিলে হাত রাখেন তিনি। কোনওভাবে ওই পাঁচিল আগে থেকে বিদ্যুতের সংস্পর্শে এসেছিল বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যায়। 

গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শুধু ভবানীপুর নয়, জমা জলের আতঙ্ক তাড়া করে সমগ্র কলকাতাবাসীকে। গতবছর হরিদেবপুরে এভাবেই জমা জলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একজনের। তারও আগে জমা জলে মর্মান্তিক মৃত্যুর একাধিক নজির রয়েছে শহর কলকাতায়।

বস্তুত, টানা বৃষ্টিতে শহরের বহু এলাকায় এখনও জল জমে রয়েছে। উপান্তর না থাকায় তার মধ্যে দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন মানুষজন। তার মধ্যে ভবানীপুরের ঘটনা মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়াল।


```