Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুলবাগানে পুরসভার কোয়ার্টারের ছাদে রক্তারক্তি, যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন

পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

ফুলবাগানে পুরসভার কোয়ার্টারের ছাদে রক্তারক্তি, যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 May 2024 10:45

দ্য ওয়াল ব্যুরো: ফের রাতের কলকাতায় খুন। ফুলবাগানে কলকাতা পুরসভার কোয়ার্টারের ছাদে রবিবারে রাতে এক যুবককে খুন করা হয়। ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

নিহত তরুণের নাম নীতীশ রবি দাস। বছর আঠারোর তরুণের বাবা কলকাতা পুরসভার সাফাইকর্মী। পুলিশ সূত্রের খবর, ফুলবাগানে পুরসভার কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতেন নীতীশ। কাঁকুড়গাছির একটি ড্রাই ফ্রুটসের দোকানে কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো রবিবার রাতে খাওয়াদাওয়ার পর কোয়ার্টারের ছাদে ঘুমোতে যান তিনি। রাত ১২ টা নাগাদ ছাদে পৌঁছয় আকাশ হরি নামে ওই কোয়ার্টারেরই এক আবাসিক। সেসময়ই আকাশের সঙ্গে নীতীশের বচসা বাঁধে।

অভিযোগ, ছাদ থেকে নিচে নীতীশের জলের বোতল ফেলে দেয় আকাশ। তা নিয়ে দুজনের মধ্যে বচসার সূত্রপাত। এরপর তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ, তর্কাতর্কির মাঝে  ছুরি দিয়ে নীতীশের উপর হামলা চালায় আকাশ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নীতীশ।

তড়িঘড়ি নীতিশকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নীতীশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফুলবাগান থানার পুলিশ। ঘটনার পরই পালিয়ে যায় আকাশ। এরপর সোমবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রও। শুধুমাত্র বোতল ফেলে দেওয়া নিয়ে বচসা নাকি খুনের পিছনে রয়েছে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।


```