Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান উঠল, স্কুলে ফিরছেন চাকরিহারাদের একাংশ

এসএসসি ভবনের সামনে থেকে আপাতত অবস্থান তুলে নিলেন চাকরিহারা আন্দোলনকারীরা। আংশিক ভাবে দাবি-দাওয়া পূরণ হওয়ায় গরমের ছুটির আগে পর্যন্ত স্কুলে যাবেন 'যোগ্য' শিক্ষকেরা।

SSC: এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান উঠল, স্কুলে ফিরছেন চাকরিহারাদের একাংশ

অবস্থান উঠল চাকরিহারাদের

শেষ আপডেট: 25 April 2025 13:01

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি ভবনের সামনে থেকে আপাতত অবস্থান তুলে নিলেন চাকরিহারা আন্দোলনকারীরা। আংশিক ভাবে দাবি-দাওয়া পূরণ হওয়ায় গরমের ছুটির আগে পর্যন্ত স্কুলে যাবেন 'যোগ্য' শিক্ষকেরা। জানা গিয়েছে এখন তাঁদের অবস্থান চলবে শহিদ মিনারে।

গত সোমবার থেকে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবিতে সল্টলেকে আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরিহারা শিক্ষকরা। কথা ছিল সেদিনই যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করা হবে। কিন্তু আদতে তা হয়নি। যার জেরে তুমুল বিক্ষোভ শুরু হয়।

পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে জানান, এভাবে তালিকা প্রকাশ সম্ভব নয়। বলা হয়, থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ বলে ধরা হচ্ছে, বাকি অবৈধ। যা নিয়ে তুমুল ঝামেলা বাঁধে। তবে পরে কারা স্কুলে যোগ দিতে পারবেন, সেই তালিকা ডিআইদের পাঠানো হয়।

সেই থেকে এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন চাকরিহারারা। কমিশন ভবনের ভিতরে আটকে রাখা হয় এসএসসি-র চেয়ারম্যানকে। দফায় দফায় উত্তেজনা বাড়তে থাকে সল্টলেকে।

শুক্রবার সেই অবস্থানই তুলে নেওয়ার কথা জানালেন চাকরিহারা শিক্ষকরা। এ প্রসঙ্গে চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল বলেন, "বেশ কয়েকদিন ধরে এখানে অবস্থান চালাচ্ছিলাম। যে দাবিগুলি নিয়ে অবস্থান চালাচ্ছিলাম, তার আংশিক পূরণ হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত একটা গন্ডগোল রয়েছে। আমরা যোগ্যদের একটা তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলাম। সেই তালিকা ডিআই অফিসগুলিতে গিয়েছে। কিন্তু, এই তালিকা যে দায়িত্বের সঙ্গে করা উচিত ছিল, তা হয়নি।"

তিনি আরও বলেন, "শিক্ষকদের রেকর্ড রাখে মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল সার্ভিস কমিশনকে সেই কাজ করতে বলা হয়েছে, কারণ তারা সুপারিশ করে। সেখানে কিছু ভুল রয়েছে। কারণ, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের পরও হয়তে কেউ চাকরি করেননি, তাঁর নামও চলে এসেছে। অযোগ্য হিসেবে পরিচিত হয়েছে, তাঁর নামও চলে এসেছে। আবার যাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, তাঁদের নাম বাদ গিয়েছে। অনেকে স্কুল পরিবর্তন করেছিলেন, তাঁদের নামও বাদ গিয়েছে। ফলে একটা বড় অংশের শিক্ষক-শিক্ষিকার নাম নথিভুক্ত করা হয়।”

এই ‘ভুল’ যাতে সংশোধন হয় তার জন্য সময় বেঁধে দিয়ে চাকরিহারাদের তরফে বলা হয়েছে,  আজ এবং কাল(শনিবার) সময় দেওয়া হয়েছে এসএসসি-কে। তার মধ্যে এসব ঠিক না হলে তাঁরা বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেবেন। 


```