Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নেই কোনও নথি! নেতাজি ইনডোরে চাকরিহারাদের লাইন থেকে আটক 'অযোগ্য' শিক্ষক

প্রচুর মানুষ ভিড় জমান নেতাজি ইনডোর স্টেডিয়াম চত্বরে। প্রায় বাবুঘাট পর্যন্ত লাইন ছিল চাকরিহারাদের। এই লাইন থেকেই এক 'ভুয়ো' শিক্ষককে পাকড়াও করেন অন্যান্যরা।

নেই কোনও নথি! নেতাজি ইনডোরে চাকরিহারাদের লাইন থেকে আটক 'অযোগ্য' শিক্ষক

আটক যুবক - নিজস্ব ছবি

শেষ আপডেট: 7 April 2025 16:15

দ্য ওয়াল ব্যুরো: যোগ্য-অযোগ্য আলাদা করা যায়নি। এই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেই এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট ২৬ হাজার চাকরি বাতিল করেছে (SSC Case Verdict)। কিন্তু সোমবার নেতাজি ইনডোরে (Netaji Indoor Stadium) চাকরিহারাদের বৈঠকে ধরা পড়েছেন এক 'অযোগ্য' শিক্ষক (Fake Teacher)! তাঁকে আটক করে পুলিশ। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। 

নেতাজি ইনডোরে চাকরিহারাদের সভায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই সভায় থাকতে চেয়ে চাকরিহারাদের লাইন ছিল দেখার মতো। সকাল থেকেই প্রচুর মানুষ ভিড় জমান নেতাজি ইনডোর স্টেডিয়াম চত্বরে। প্রায় বাবুঘাট পর্যন্ত লাইন ছিল চাকরিহারাদের। এই লাইন থেকেই এক 'ভুয়ো' শিক্ষককে পাকড়াও করেন অন্যান্যরা। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

লাইনে থাকা অন্য এক চাকরিহারা শিক্ষক বলেন, ''ওই যুবককে দেখে কারও হয়তো সন্দেহ হয়েছিল। তারপর তাঁকে ওমএমআর শিট সহ অন্যান্য নথি দেখাতে বলা হয়। কিন্তু তিনি দেখাতে পারেননি। এমনকী, পালানোরও চেষ্টা করেন। তখনই তাঁকে পাকড়াও করা হয়।'' অন্য একজনের বক্তব্য, ''আমরা যোগ্য এবং তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে রয়েছে। বারবার সেই প্রমাণ আমরা দিয়েওছি। তবুও আজ আমরা বঞ্চিত।'' 

কারা যোগ্য এবং কারা অযোগ্য তা নিয়ে ধোঁয়াশা বহাল। কিন্তু যে সব চাকরিহারারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন তাঁদের বক্তব্য, সরকারের কাছে পরিষ্কার কারা অযোগ্য। ২৬ হাজারের মধ্যে অন্তত ৬-৭ হাজার জন অযোগ্য রয়েছে। কিন্তু তাদের জন্য যোগ্যদের আজ এই অবস্থা। 

নেতাজি ইনডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন, ''আমি বেঁচে থাকতে কোনও যোগ্য প্রার্থীর চাকরি যাবে না। আমরা কোর্টের কাছে ক্ল্যারিফিকেশন চাইব যাঁরা এতদিন কাজ করতেন, তাঁরা কী করবেন? নতুন পরীক্ষা নিতে বলেছেন, আগে জানতে চাই, যাঁরা শিক্ষক ছিলেন এতদিন, তাঁদের জন্য কী ব্যাখ্যা? স্কুল কে চালাবে?'' এই কথা বলে, যোগ্য প্রার্থীদের ভলানটারিলি অর্থাৎ স্বেচ্ছায় শিক্ষকতার কাজ চালিয়ে যেতে বলেন মুখ্যমন্ত্রী।


```