Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টানেলের মধ্যে সমস্যা হলে যাত্রী উদ্ধার কীভাবে? মেট্রো কর্মীদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ

হঠাৎ দুর্যোগ তৈরি হলে পরিস্থিতি কীভাবে সামাল দিতে হবে তার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে মেট্রো কর্তৃপক্ষ।

টানেলের মধ্যে সমস্যা হলে যাত্রী উদ্ধার কীভাবে? মেট্রো কর্মীদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ

চলছে বিশেষ প্রশিক্ষণ -ছবি সৌজন্যে কলকাতা মেট্রো

শেষ আপডেট: 8 June 2024 21:01

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'রেমাল' অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। তাণ্ডব চলাকালীন শহরের অবস্থা কেমন হয়েছিল তা সকলের জানা। মেট্রো স্টেশনের ভিতর পর্যন্ত জল জমে গেছিল। রাস্তাঘাটে নাজেহাল হওয়া সাধারণ মানুষ মেট্রোতে উঠতে গিয়েও যে এমন পরিস্থিতির সম্মুখিন হবেন তা কল্পনা করেননি। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিল মেট্রো কর্তৃপক্ষ। 

হঠাৎ দুর্যোগ তৈরি হলে পরিস্থিতি কীভাবে সামাল দিতে হবে তার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে মেট্রো কর্তৃপক্ষ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পশ্চিমবঙ্গ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের যৌথ উদ্যোগে একটি মক ড্রিল করে তারা। পাতালে মেট্রো চলাকালীন কোনও বিপদ হলে বা অতিরিক্ত বৃষ্টিতে আবার জল জমার মতো ঘটনা ঘটলে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, কীভাবে যাত্রীদের উদ্ধার করতে হবে, তারই প্রশিক্ষণ চলে। দমদম এবং নোয়াপাড়া মেট্রো স্টেশনের মাঝে এই মক ড্রিল হয়। 

ঘূর্ণিঝড়ের জেরে পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাকে জল জমে গেছিল। জল জমার কারণে প্রায় ৫ ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধও ছিল। সেই ঘটনায় অবশ্য কলকাতা পুরসভার দিকে আঙুল তুলেছিল মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য ছিল, পার্ক স্ট্রিটে সাবওয়ের মাথায় পুরসভার যে নিকাশি নালা রয়েছে তাতে ফাটল ধরে। সেই কারণে এই বিপত্তি। ওই ফাটল দিয়েই জল ঢুকে আসছিল। 

পুরসভা অবশ্য পাল্টা দাবি করে, মেট্রোর কোনও একটা জায়গায় ফাটল ছিল, তাই এমন ঘটনা। পুরসভার নিকাশি নালা থেকে ওইভাবে জল ঢোকার কোনও সুযোগ নেই। কারণ মেট্রোর গার্ড ওয়াল পোক্ত। 


```