Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাত সকালে দক্ষিণ কলকাতার স্কুলে বড় দুর্ঘটনা, জখম দুই ছাত্র

সাত সকালে স্কুলে ঢুকতে গিয়ে দুর্ঘটনার কবলে দুই ছাত্র। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে। 

সাত সকালে দক্ষিণ কলকাতার স্কুলে বড় দুর্ঘটনা, জখম দুই ছাত্র

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 13 January 2025 09:19

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে স্কুলে ঢুকতে গিয়ে দুর্ঘটনার কবলে দুই ছাত্র। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে। 

সূত্রের খবর, স্কুলে প্রবেশ করছিল পড়ুয়ারা। সকাল ৭টা নাগাদ ওপর থেকে স্কুলের বিল্ডিংয়ের কয়েকটি কাচ ভেঙে পড়ে জখম হয় দু'জন পড়ুয়া। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সার্দান অ্যাভিনিউতে। 

দ্রুত ওই দুই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

তবে কলকাতার অন্যতম নামী স্কুলে যেভাবে কাচ ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে, তাতে রক্ষণাবেক্ষণের প্রশ্নে কর্তৃপক্ষর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ অভিভাবক। ঘটনার পর এ ব্যাপারে স্কুল চত্বরে দাঁড়িয়ে ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় একাংশ অভিভাবককে। তাঁদের কথায়, কর্তৃপক্ষর গাফিলতি স্পষ্ট। যেভাবে ওপর থেকে কাচ ভেঙে পড়ল তাতে প্রানহানির ঘটনাও ঘটে যেতে পারতো!

সূত্রের খবর, জখম দুজনেই অষ্টম শ্রেণির ছাত্র। স্কুলে প্রবেশের সময় ওপর থেকে কাচ ভেঙে পড়ে। তাতেই জখম হয় ওই দুই ছাত্র। একজনের ঘাড়ে ও অপরজনের হাতে আঘাত লেগেছে। ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে অন্য পড়ুয়াদের মধ্যেও।


```