Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গঙ্গায় ভয়ঙ্কর ঘটনা! ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসে নিমতলা ঘাটে ডুবল চার চাকা গাড়ি

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি পার্কিং করে পরিবারের সকলে নেমে পড়েন। আচমকা দেখা যায়, গাড়িটি গড়িয়ে গঙ্গার দিকে নামছে। গাড়ির মধ্যে ছিল একটি কিশোর। সে চিৎকার করতে শুরু করে। 

গঙ্গায় ভয়ঙ্কর ঘটনা! ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসে নিমতলা ঘাটে ডুবল চার চাকা গাড়ি

ফাইল ছবি।

শেষ আপডেট: 16 June 2024 11:50

দ্য ওয়াল ব্যুরো: অল্পের জন্য রক্ষা! পুলিশ কর্মী এবং স্থানীয় মানুষের তৎপরতায় নিমতলা ঘাটে প্রাণ রক্ষা হল এক কিশোরের।

নিমতলা ঘাটে গাড়ি পার্কিংয়ের জন্য গঙ্গার পাশেই রয়েছে সিমেন্টের চাতাল। ঢালু সেই চাতাল মিশেছে গঙ্গায়। চাতালের পাশেই হনুমানজি এবং ভুতনাথের মন্দির। তার পাশেই নিমতলা শ্মশান। এদিন সকালে গাড়ি নিয়ে একটি পরিবার ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি পার্কিং করে পরিবারের সকলে নেমে পড়েন। আচমকা দেখা যায়, গাড়িটি গড়িয়ে গঙ্গার দিকে  নামছে। গাড়ির মধ্যে ছিল একটি কিশোর। সে চিৎকার করতে শুরু করে। 

এক প্রত্যক্ষদর্শীর কথায়, "ওখানে দাঁড়িয়ে থাকা পুলিশের এক আধিকারিক সঙ্গে সঙ্গে্ দৌড় শুরু করেন। তিনি এবং স্থানীয় কয়েকজনের সহায়তায় শিশুটিকে গাড়ির জানালা দিয়ে কোনও মতে বের করা হয়। তারপরই গাড়িটি গঙ্গায় ডুবে যায়।"

জানা যাচ্ছে, গাড়িটি নিউট্রাল অবস্থায় ছিল। সামনের অংশ ঢালু থাকায় সেটি গড়াতে শুরু করে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। চোখের সামনে এভাবে গঙ্গায় গাড়ি-সহ এক কিশোরকে ডুবতে দেখে আতঙ্কে শিউড়ে ওঠেন অনেকে।

জানা যাচ্ছে, শিশুটি সুস্থ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গাড়িটিকে উদ্ধারের চেষ্টা চলছে।


```