Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরনো সোফা বেচতে গিয়ে অ্যাকাউন্ট ফাঁকা, ১১ লাখ খোয়ালেন গড়িয়াহাটের ব্যবসায়ী

পুরনো সোফা বিক্রি করতে গিয়ে লাখ লাখ টাকা উধাও।

পুরনো সোফা বেচতে গিয়ে অ্যাকাউন্ট ফাঁকা, ১১ লাখ খোয়ালেন গড়িয়াহাটের ব্যবসায়ী

শেষ আপডেট: 20 December 2023 18:20

দ্য ওয়াল ব্যুরো: পুরনো সোফা বেচতে গিয়ে ১১ লাখ টাকা খোয়ালেন গড়িয়াহাটের এক ব্যবসায়ী। টাকাপয়সার লেনদেন করতে গিয়ে কীভাবে প্রতারকের জালে জড়িয়ে গিয়েছিলেন তা বুঝতে বুঝতেই অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়। লাখ লাখ টাকা খোয়ানোর পরে গড়িয়াহাট থানায় ডায়রি করে ওই ব্যবসায়ী। সাইবার সেলেও অভিযোগ দায়ের করেন। পুলিশ টাকা উদ্ধারের চেষ্টা করছে।

পুলিশ জানিয়েছে, গড়িয়াহাটের অভিজাত এলাকায় ব্যবসায়ীর ফ্ল্যাট। তাঁর বাড়িতে একটি পুরনো সোফা সেট রয়েছে। সেটি বিক্রি করার জন্য খরিদ্দার খুঁজছিলেন তিনি। আর সেই করতে গিয়েই প্রতারকের পাল্লায় পড়েন।

ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, তিনি অনেককেই বলেন সোফাটি বেচে দেওয়ার জন্য। কিন্তু তেমন খরিদ্দার না পাওয়ায় অনলাইনে পুরনো ফার্নিচার বিক্রির একটি ওয়েবসাইটে সোফা সেটটির ছবি-সহ বিজ্ঞাপন দেন। নিজের মোবাইল নম্বরও দেন। সেই নম্বরে অনেকেই ফোন করে সোফাটি কিনতে চান। তবে দরদামে না পোষানোয় সেটি বিক্রি হয়নি। শেষে একজন যুবক তাঁর সঙ্গে যোগাযোগ করেন।

নিজেকে বহুজাতিক এক সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন ওই যুবক। ব্যবসায়ীর দাবি, ওই যুবক নানা কথার জালে তাঁকে ফাঁসান। ব্যবসায়ী যে দাম রেখেছিলেন সেই দামেই সোফাটি কিনতে রাজি ছিলেন তিনি। তাই আর সন্দেহ হয়নি। কিন্তু সমস্যা তৈরি হয় টাকাপয়সা লেনদেনের সময়। অভিযুক্ত একটি অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে তাতে টাকার লেনদেন করতে বলে। কথামতো সেটাই করেন ব্যবসায়ী। কিন্তু যুবক বার বার জানান যে টাকা ঠিকমতো আসেনি, ফের পাঠাতে বলেন। যুবক এও নাকি জানান, বেশি টাকা ঢুকলে তিনি রিফান্ড করে দেবেন।

প্রতারকের এই কথায় আশ্বস্ত হয়ে পর পর লেনদেন চালিয়ে যেতে থাকেন ওই ব্যবসায়ী। এভাবেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায় ১১ লক্ষ ৫৫ হাজার টাকা। অভিযুক্ত তাঁর ক্রেডিট কার্ডের নম্বর চাইলে ওই ব্যবসায়ী বুঝতে পারেন প্রতারকের পাল্লায় পড়েছেন। এরপরই তিনি অভিযোগ করেন গড়িয়াহাট থানায় ও সাইবার সেলে।

পুলিশ জানিয়েছে, প্রতারকের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করার চেষ্টা হচ্ছে। মোবাইল নম্বরের সূত্র ধরে প্রতারককে ধরার চেষ্টাও হচ্ছে।


```