Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্বিতীয় হুগলি সেতুর উপর চলন্ত বাসে হঠাৎ আগুন, হাওড়ার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সব গাড়ি

দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hoogly Bridge) চলন্ত বাসে আগুন (Bus on Fire)। যার জেরে কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।

দ্বিতীয় হুগলি সেতুর উপর চলন্ত বাসে হঠাৎ আগুন, হাওড়ার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সব গাড়ি

দাউদাউ করে জ্বলছে বাস

শেষ আপডেট: 17 April 2025 23:23

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hoogly Bridge) চলন্ত বাসে আগুন (Bus on Fire)। যার জেরে কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে হতাহতের এখনও পর্যন্ত কোনও খবর নেই। যদিও বেসরকারি ওই বাসের ভিতর কোনও যাত্রী আটকে পড়েছেন কিনা তা নিশ্চিত করা বলা যাচ্ছে না।

বৃহস্পতিবার রাতে বিদ্যাসাগর সেতুর উপর ওই বেসরকারি বাসে আগুন লাগার কারণে ব্রিজে ওঠার মুখে সব গাড়িকেই হাওড়ার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, বিশেষত জুনাগড়, আন্দুলগামী সব গাড়ির রুট বদল করে দেওয়া হয়েছে আপাতত। 

ট্রাফিক গার্ড সূত্রের খবর, পুরুলিয়াগামী যাত্রীবাহী বাসটি কলকাতার বাবুঘাট থেকে রওনা হয়েছিল। হঠাৎই আগুন ধরে যায় তাতে। 

ট্রাফিক পুলিশের তরফে বলা হচ্ছে, ব্রিজের উপর যান চলাচল স্বাভাবিক হতে অন্তত দু-থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। যে কারণে রবীন্দ্র সদন থেকে হেস্টিংস পর্যন্ত থমকে রয়েছে একাধিক গাড়ি।

অন্যদিকে যেহেতু সমস্ত গাড়ি হাওড়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেই কারণে ওই রুটেও ব্যাপক যানজট তৈরি হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই ঘটনাস্থলে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। পৌঁছেছে দমকলও। ঠিক কি কারণে হঠাৎ চলন্ত বাসে আগুন লেগে গেল, তা এখনও জানা যায়নি। 

বিদ্যাসাগর সেতু বন্ধ থাকা মানে পণ্যবাহী ট্রাক, লরি যাতায়াত করার ক্ষেত্রেও মুশকিল পরিস্থিতি তৈরি হওয়া। 


```