Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

তিলজলায় প্রোমোটার খুন! বাঁচাতে গিয়ে জখম আত্মীয়

তোলা না দেওয়ার প্রোমোটারকে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। চারদিন পরে হাসপাতালে মৃত্যু হল তাঁর। এই ঘটনা প্রোমোটারের আত্মীয় জখম হয়েছেন। তাঁকে বন্দুকের বাঁট নিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা উত্তেজনা ছড়িয়েছে কলকাতার তিলজলায়। 

তিলজলায় প্রোমোটার খুন! বাঁচাতে গিয়ে জখম আত্মীয়

শেষ আপডেট: 10 January 2024 14:01

দ্য ওয়াল ব্যুরো: তোলা না দেওয়ার প্রোমোটারকে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। চারদিন পরে হাসপাতালে মৃত্যু হল তাঁর। এই ঘটনায় জখম হয়েছেন প্রোমোটারের আত্মীয় । তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কলকাতার তিলজলায়। 

মৃতের আত্মীয়রা জানিয়েছেন, ৫ বছর ধরে ওই প্রোমোটারের কাছে তোলা দাবি করে হুমকি দিচ্ছিল এলাকার কয়েকজন দুষ্কৃতী। তাদের তোলার টাকা দেননি ওই ব্যক্তি। বাড়ি নির্মাণের কাজও বন্ধ করে দিয়েছিলেন সেই তিনি। রবিবার তাঁর কাছে দুষ্কৃতীদের ফোন এসেছিল। তখনও প্রোমোটারকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 

মৃতের স্ত্রীর দাবি, এদিন দুষ্কৃতীদের ফোন আসার পরেই তাঁর স্বামী বাড়ি থেকে বেরিয়েছিলেন। বলে গিয়েছিলেন, দুষ্কৃতীদের সঙ্গে কথা বলে বাড়ি ফিরবেন। সঙ্গে ভাইপো গিয়েছিল। 

প্রত্যক্ষদর্শী ওই ভাইপোর অভিযোগ, সেখানে পৌঁছতেই দুষ্কৃতীরা তাঁদের উপর চড়াও হয়। বেধড়ক মারধর করে। কাকাকে বাঁচাতে গেলে বন্দুকের বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। 

জানা গিয়েছে, ওই দিন গুরুতর আহত অবস্থায় প্রোমোটারকে প্রথমে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। 

পরিবারের লোকজন ইতিমধ্যেই তিলজলা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


```