Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা চিড়িয়াখানায় নতুন অতিথি, জন্ম নিল ৯টি অ্যানাকোন্ডা

দ্য ওয়াল ব্যুরো: সুদূর দক্ষিণ আমেরিকায় তাদের বাস। ওজনের নিরিখে গোটা পৃথিবীর সর্পকূলের মধ্যে তারাই সবচেয়ে কুলীন। লম্বাতেও দ্বিতীয় বৃহত্তম অ্যানাকোন্ডা। একটা নয়, দুটো নয়, গুনে গুনে ৯টি অ্যানাকোন্ডা সাপের জন্ম হয়েছে আলিপুর চিড়িয়াখা

কলকাতা চিড়িয়াখানায় নতুন অতিথি, জন্ম নিল ৯টি অ্যানাকোন্ডা

শেষ আপডেট: 17 July 2021 12:00

দ্য ওয়াল ব্যুরো: সুদূর দক্ষিণ আমেরিকায় তাদের বাস। ওজনের নিরিখে গোটা পৃথিবীর সর্পকূলের মধ্যে তারাই সবচেয়ে কুলীন। লম্বাতেও দ্বিতীয় বৃহত্তম অ্যানাকোন্ডা। একটা নয়, দুটো নয়, গুনে গুনে ৯টি অ্যানাকোন্ডা সাপের জন্ম হয়েছে আলিপুর চিড়িয়াখানায়, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। নতুন অতিথিদের পেয়ে চিড়িয়াখানায় খুশির আমেজ। ২০১৯ সালের জুন মাসে মাদ্রাজ স্নেক পার্ক থেকে মোট ৪টি অ্যানাকোন্ডা আনা হয়েছিল কলকাতায়। তার মধ্যে ছিল দুটি পুরুষ আর দুটি স্ত্রী সাপ। তারপর ২০২০-র জুলাইতে ১১টি হৃষ্টপুষ্ট হলদে অ্যানাকোন্ডার জন্ম হয়েছিল। তৎকালীন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তা ঘোষণাও করেছিলেন। তারপর আবার ২০২১-এর জুলাইতে জন্ম নিল ৯টি অ্যানাকোন্ডা। পৃথিবীর বৃহত্তম সাপ অ্যানাকোন্ডা সাধারণত ৪ প্রকার হয়। তার মধ্যে সবুজ অ্যানাকোন্ডাই হল সবচেয়ে বড়। আলিপুরের নতুন অ্যানাকোন্ডারা অবশ্য সকলেই হলুদ। গোটা পৃথিবীর সাপেদের মধ্যে আকারে এরাও বিশাল হয়। এরা ডিম পাড়ে না। সরাসরি সন্তান প্রসব করে। সদ্যোজাত অ্যানাকোন্ডারাও সাধারণ সাপের বাচ্চার তুলনায় আকারে বড় হয়। মায়ের শরীরের আকারের ১ শতাংশ হয় সদ্যোজাত অ্যানাকোন্ডা। জন্মের পরপরই মা অ্যানাকোন্ডা ছানাদের ছেড়ে অন্যত্র চলে যায়। একা একাই বেড়ে ওঠে ছোট অ্যানাকোন্ডারা। তারপর একসময় তারা হয়ে ওঠে প্রাপ্তবয়স্ক। হলদে অ্যানাকোন্ডা সর্বাধিক তিন মিটার লম্বা হয়। ১৫ থেকে ২০ বছর বাঁচতে পারে তারা। কেউ কেউ ২৫ বছর জীবদ্দশার নজিরও গড়েছে। সাধারণত বড় বড় ইঁদুর, খরগোশ অ্যানাকোন্ডার খাদ্য। তাছাড়া মুরগি ও অন্যান্য পশুপাখিও খেয়ে থাকে তারা। আলিপুর চিড়িয়াখানার নতুন আকর্ষণ এখন এই ৯টি অ্যানাকোন্ডা সাপের ছানা। তাদের নিয়েই মেতে আছেন চিড়িয়াখানার কর্মীরা।

```