Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

সন্দীপকে যে আট প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করছে সিবিআই, লাগাতার জেরা প্রাক্তন অধ্যক্ষর

সূত্রের খবর, লাগাতার চারদিন ধরে জেরায় সন্দীপকে ঘুরিয়ে ফিরিয়ে মৌলিক কতগুলি প্রশ্ন করে যাচ্ছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। 

সন্দীপকে যে আট প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করছে সিবিআই, লাগাতার জেরা প্রাক্তন অধ্যক্ষর

ডাঃ সন্দীপ ঘোষ

শেষ আপডেট: 19 August 2024 16:33

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের আচরণ নিয়ে অভিযোগের পাহাড় জমেছে। হাসপাতালের গেস্ট হাউজকে তিনি মোচ্ছবের আখাড়ায় পরিণত করেছিলেন বলে খোদ শাসক দলের সাংসদও সরব। এ হেন সন্দীপের ঘুম কেড়ে নিয়েছে সিবিআই। সূত্রের খবর, লাগাতার চারদিন ধরে জেরায় সন্দীপকে ঘুরিয়ে ফিরিয়ে মৌলিক কতগুলি প্রশ্ন করে যাচ্ছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। 

সিবিআই জানতে চেয়েছে, চিকিৎসকের মৃত্যুকে তড়িঘড়ি কেন আত্মহত্যা ঘোষণা করে দেওয়া হল? মৃতার শরীর দেখে মোটেই বোঝা যাচ্ছিল না যে এই অস্বাভাবিক মৃত্যুর সঠিক কারণ কী? তাহলে কীসের ভিত্তিতে এই উপসংহারে পৌঁছেছিলেন সন্দীপ ঘোষরা? 

সন্দীপ ঘোষ নিজে একজন চিকিৎসক। তাঁর কি একবারও মনে হয়নি, যেখানে অপরাধের ঘটনা ঘটেছে সেই স্থানকে সুরক্ষিত রাখা। যাতে তথ্য প্রমাণ নষ্ট না হয়। 

তিন, অপরাধের ঘটনা যেখানে ঘটেছে, সেই স্থান সুরক্ষিত রাখা জরুরি। তা না রাখাটা অপরাধ। তা জেনেও তদন্তকারী অফিসাররা সেখানে পৌঁছনোর আগে কেন ওই স্থান সুরক্ষিত রাখা হয়নি। 

চার, কার পরামর্শ শুনে মৃতার পরিবারকে খবর দেওয়া হয়েছিল এবং ভুল তথ্য দেওয়া হয়েছিল চিকিৎসকের পরিবারকে? 

পাঁচ, মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পর পরিবারকে খবর দিতে দেরি করা হল কেন? কোনও সুনির্দিষ্ট কারণ ছিল কি? 

ছয়, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আরজি কর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল। ঘটনার দিন সন্ধে থেকে তিন বার সে হাসপাতালে অবাধে ঢুকেছিল। অথচ তার সেখানে পোস্টিং ছিল না। সঞ্জয়ের সঙ্গে কি পরিচয় ছিল সন্দীপের?  

সাত, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কেমন? হাসপাতালের চিকিৎসকদের সুরক্ষার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? 
আট, ঘটনার পর কার কথা শুনে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ? ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? 

সিবিআই সূত্রের মতে, সন্দীপের জবাব খুব যে সন্তোষজনক তা নয়। এভাবে প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে গেলে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানানো হতে পারে।


```