Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা মেট্রোর ৪০ বছর, ওয়াকাথন-জয় রাইডের মাধ্যমে উদযাপিত হল রবিবার

রবিবার সকালে পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই ওয়াকাথন হয়। উপস্থিত ছিলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।

কলকাতা মেট্রোর ৪০ বছর, ওয়াকাথন-জয় রাইডের মাধ্যমে উদযাপিত হল রবিবার

ছবি সৌজন্যে: গুগল

শেষ আপডেট: 20 October 2024 18:24

দ্য ওয়াল ব্যুরো: শহরের বুকে রোজকার যাতায়াতের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ মাধ্যম মেট্রো। আজ থেকে প্রায় ৪০ বছর আগে পরিষেবা দেওয়া শুরু করেছিল শহরবাসীকে। সময়ের সঙ্গে সঙ্গে একাধিক পরিবর্তন এলেও মেট্রো ছাড়া কলকাতায় যাতায়াত প্রায় অসম্ভব। আগামী ২৪ অক্টোবর ৪০ বছর পূরণ করতে চলেছে কলকাতা মেট্রো। দিনটিকে স্মরণীয় করে তুলতে ও উদযাপন করতে আজ, রবিবার একটি ওয়াকাথনের আয়োজন করা হয়। মেট্রো রেলওয়ে, কলকাতার তরফে এই অনুষ্ঠান হয়।    

রবিবার সকালে পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই ওয়াকাথন হয়। উপস্থিত ছিলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি, রেলওয়ে ওম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট পি শ্রীলতা, আরপিএফ আধিকারিক, ইস্টার্ন রেলওয়ের স্কাউটস অ্যান্ড গাইডস  ও মেট্রো রেলের অন্যান্য কর্মীরা। 

ওয়াকাথনের মূল আকর্ষণ ছিল রনপা ও ঢাকের আওয়াজ। ঢাকীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। পুরনো নন এসি রেক ও কলকাতার ঐহিত্য তুলে ধরে দু'টি ট্যাবলোর ব্যবস্থা করা হয়েছিল। গোটা অনুষ্ঠানে এই দুই ট্যাবলোর উপস্থিতি ছিল। 

প্রায় ১ ঘণ্টা ধরে এই অনুষ্ঠান চলে। শেষে এসপ্ল্যানেডে এসে শেষ হয়। সেখানে মেট্রোর কর্মীদের সঙ্গে সাধারণ মানুষও যোগ দেয়। একটি বসে আঁকো প্রতিযোগিতা হয়। এখানেই শেষ নয়। এরপর ৩০ জন অনাথ শিশুকে নিয়ে একটি জয় রাইড হয় হুগলি নদীর ধার ঘেঁষে। 


```