Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কলকাতায় মা কালীর ৩০০ বছরের পুরনো খাঁড়ার সন্ধান মিলল! নরবলি দেওয়া হত, অনুমান গবেষকদের

মা কালীর ৩০০ বছরের পুরনো একটি খাঁড়ার সন্ধান পাওয়া গিয়েছে। সেই খাঁড়া আকৃতি, গঠন, বয়স দেখে সেটি দিয়ে নরবলি দেওয়া হত বলেই গবেষকদের অনুমান। এছাড়াও কলকাতায় আরও একটি ২০০ বছরের প্রাচীন খাঁড়াও উদ্ধার হয়েছে।

কলকাতায় মা কালীর ৩০০ বছরের পুরনো খাঁড়ার সন্ধান মিলল! নরবলি দেওয়া হত, অনুমান গবেষকদের

শেষ আপডেট: 13 November 2023 07:58

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ছিল কালীপুজো। আলোর উৎসবে মেতে ওঠে গোটা রাজ্য। শহর কলকাতা থেকে গ্রামেগঞ্জের নানা প্রান্তে কালী ঠাকুরকে নিয়ে বিভিন্ন ইতিহাস, প্রবাদ ছড়িয়ে রয়েছে। কোথাও কোথাও আবার নরবলির কাহিনিও শোনা যায়। আর এবার মা কালীর ৩০০ বছরের পুরনো একটি খাঁড়ার সন্ধান পাওয়া গিয়েছে। সেই খাঁড়া আকৃতি, গঠন, বয়স দেখে সেটি দিয়ে নরবলি দেওয়া হত বলেই গবেষকদের অনুমান। যদিও এই নিয়ে এখনও কোনও প্রমাণ হাতে আসেনি। এছাড়াও কলকাতায় আরও একটি ২০০ বছরের প্রাচীন খাঁড়াও উদ্ধার হয়েছে। আগামী দিনে ওই দু’টি প্রাচীন খাঁড়া সংরক্ষিত রাখা হবে কলকাতার নতুন স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টারে।

প্রায় ১২ বছর আগে কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকার একটি বাড়ি থেকে মা কালীর খাঁড়া, বিভিন্ন ধরনের তলোয়ার, অ্যান্টিক বন্দুক সহ নানান অস্ত্রের হদিশ পাওয়া গিয়েছিল। সেখানেই মেলে ওই ২০০ বছরের প্রাচীন ৩১ ইঞ্চি লম্বা খাঁড়াটি।

অন্যদিকে,  এক ব্যক্তির ব্যক্তিগত সংগ্রহেই  প্রায় ৩০০ বছরের পুরনো খাঁড়াটি ছিল। যা রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় নিজের উদ্যোগে সংগ্রহ করেন। প্রাচীন খাঁড়াটি ৩৮ ইঞ্চি অর্থাৎ ৩ ফুট ২ ‌ইঞ্চি লম্বা। এই ধরনের খাঁড়ায় পশুবলি তো বটেই, নরবলিও দেওয়া হয়ে থাকতে পারে। তাই নিয়েই বর্তমানে চলছে গবেষণা। ইতিমধ্যে মিউজিয়ামে রাখার জন্য দুটি খাঁড়াই বিল্পববাবুর কাছে হস্তান্তর করা হয়েছে।

ঊনবিংশ শতাব্দীতে কলকাতা সহ বাংলার নানা জায়গায় একাধিকবার নরবলির ঘটনা সামনে এসেছে। পুলিশ সূত্রের খবর, ১৭৮৮ সালে কলকাতার চিৎপুরে একটি নরবলির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন মন্দিরের পুরোহিত। শুধু কলকাতা নয়, বর্ধমান, হুগলি সহ একাধিক জেলার সঙ্গে জড়িয়ে রয়েছে নরবলির হাড়হিম কাহিনি। যা বিভিন্ন সময়ে প্রকাশ্যে আসে। এইসব ঘটনা তৎকালীন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। নরবলির ইতিহাস রয়েছে বাংলার বাইরে দেশের অন্যান্য রাজ্যেও। ব্রিটিশ সাহেবদের বিভিন্ন লেখায় সেইসব উদাহরণ বারে বারে উঠে এসেছে। তাই বাংলার ইতিহাস চর্চা ক্ষেত্রেও এই দু’টি খাঁড়া‌ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।


```