Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাড়ির ডিকি খুলতেই রাশি রাশি ৫০০ টাকার নোট! কলকাতা থেকে উদ্ধার ৩০ লক্ষ, গ্রেফতার-৩

স্কুটিতে চেপে সেন্ট্রাল এভিনিউ চত্বরে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল দুই যুবক। তাদের আচরণ সন্দেহজনক ঠেকে পুলিশের। গাড়ি থামিয়ে শুরু হয় জেরা। কথাবার্তায় বিস্তর অসংগতি থাকায় স্কুটিতে সার্চ শুরু করে পুলিশ। গাড়ির ডিকি খুলতেই সেখানে থরে থরে সাজানো ৫০০ টাকার নোট!

গাড়ির ডিকি খুলতেই রাশি রাশি ৫০০ টাকার নোট! কলকাতা থেকে উদ্ধার ৩০ লক্ষ, গ্রেফতার-৩

শেষ আপডেট: 9 April 2024 23:41

দ্য ওয়াল ব্যুরো: স্কুটিতে চেপে সেন্ট্রাল এভিনিউ চত্বরে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল দুই যুবক। তাদের আচরণ সন্দেহজনক ঠেকে পুলিশের। গাড়ি থামিয়ে শুরু হয় জেরা। কথাবার্তায় বিস্তর অসংগতি থাকায় স্কুটিতে সার্চ শুরু করে পুলিশ। গাড়ির ডিকি খুলতেই সেখানে থরে থরে সাজানো ৫০০ টাকার নোট!

পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত টাকার পরিমাণ ২৫ লক্ষ। টাকার উৎস বলতে না পারায় রবীন্দ্র কুমার ও প্রেম সিং নামে ওই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভোটের বাজারে এই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘটনার কিছু আগে সেন্ট্রাল এভিনিউতে মহম্মদ আলি পার্কের কাছ থেকে আরও এক সন্দেহজনক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। কোথা থেকে এই বিপুল টাকা আনা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা বলতে না পারায় রাজ কুমার জাজু নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ভোটের মুখে বিপুল পরিমাণ এই টাকার নেপথ্যে রাজনীতির যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


```