Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

স্যালাইন কাণ্ড: মেদিনীপুর থেকে তিন প্রসূতিকে আনা হল এসএসকেএম হাসপাতালে

এসএসকেএম হাসপাতালে তাঁদের চিকিৎসার জন্য ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। বিষাক্ত স্যালাইনের কারণে এই তিন প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।

স্যালাইন কাণ্ড: মেদিনীপুর থেকে তিন প্রসূতিকে আনা হল এসএসকেএম হাসপাতালে

এসএসকেএম হাসপাতালে আনা হল প্রসূতিদের

শেষ আপডেট: 12 January 2025 23:41

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আশঙ্কাজনক তিন প্রসূতিকে নিয়ে আসা হল কলকাতার এসএসকেএম হাসপাতালে। গ্রিন করিডর করে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্সে তাঁদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। এসএসকেএম হাসপাতালে তাঁদের চিকিৎসার জন্য ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। বিষাক্ত স্যালাইনের কারণে এই তিন প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডে ভেন্টিলেশনে ছিলেন দুই প্রসূতি। একজন ছিলেন আইসিসিইউতে। স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটি প্রাথমিক তদন্ত করে অনুমান করেছে যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইনই এঁদের অসুস্থতার কারণ।

এই স্যালাইন ব্যবহারের পর থেকেই প্রসূতিদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে। ভেঙে যায় রক্ত কণিকা। যার জেরে তাঁদের শরীরে অক্সিজেনের পরিমাণও কমতে শুরু করেছিল। 

 

স্যালাইন কাণ্ডের রহস্য ভেদে প্রসূতিদের থেকে নমুনা নিয়ে বায়োপসি করা হচ্ছে বলে খবর। খতিয়ে দেখা হচ্ছে, প্রসবের পরে দেওয়া অক্সিটোসিন ইঞ্জেকশন ও রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের মধ্যে কোনও যোগ রয়েছে কি না।

তাছাড়া মেদিনীপুর মেডিক্যালের ওই স্যালাইনগুলি অনেক দিন ধরে বাক্সবন্দী হয়ে পড়ে থাকায় কোনও রাসায়নিক বিক্রিয়া হয়েছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। 

কিডনিতে সংক্রমণ দেখা দেওয়ায় প্রসূতিদেরর ডায়ালিসিসও করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাই ওই তিন প্রসূতিকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় আজ।

এসএসকেএম হাসপাতালে এ নিয়ে ১২.৩০টা থেকে ৩টে পর্যন্ত মিটিং করেন ১৩ জন কমিটি মেম্বার, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ও মেদিনীপুর সিএমওএইচ। চিকিৎসা করা হবে। ইতিমধ্যেই হাসপাতালে বিশেষ শয্যারও ব্যবস্থা করা হয়েছে।


```