Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জোড়াসাঁকো এলাকার ভ্যানচালক খুনে গ্রেফতার ৩

দ্য ওয়াল ব্যুরো:‌ জোড়াসাঁকো এলাকার জাকারিয়া স্ট্রিটে ভ্যান চালক খুনের ঘটনায় আজ, সোমবার তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল, হারু কর্মকার, মহম্মদ সমীর, ফিরোজ খান। মাত্র ১০০ টাকার জন্য ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ধৃতেরা সকলে

জোড়াসাঁকো এলাকার ভ্যানচালক খুনে গ্রেফতার ৩

শেষ আপডেট: 12 July 2021 06:59

দ্য ওয়াল ব্যুরো:‌ জোড়াসাঁকো এলাকার জাকারিয়া স্ট্রিটে ভ্যান চালক খুনের ঘটনায় আজ, সোমবার তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল, হারু কর্মকার, মহম্মদ সমীর, ফিরোজ খান। মাত্র ১০০ টাকার জন্য ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ধৃতেরা সকলেই মৃতের পরিচিত ছিল বলেই পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ওই ভ্যানচালককে প্রথমে মাথায় আঘাত এবং পরে গলা কেটে খুন করা হয়। রাতে দুই ভ্যানচালকের মধ্যে তীব্র ঝগড়া হয়। এরপর জাকারিয়া স্ট্রিট ও বলাই দত্ত লেনের মাঝের একটি গলিতে ওই ভ্যান চালকের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মৃত ব্যক্তির নাম রঞ্জিত। তাঁর গলায় ও মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং হাত ও কপালে ক্ষত ছিল। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে যান জোড়াসাঁকো এলাকার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য নবী হাসপাতালে পাঠানো হয়। এরপরই ওই এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়। পুলিশের দাবি, বচসার জেরেই এই খুন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

```