Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোয় ‘অসুর’ ডেঙ্গি, পার্ক সার্কাসে প্রাণ কাড়ল ২ মাসের শিশুর

পুজোয় ‘অসুর’ ডেঙ্গি, পার্ক সার্কাসে প্রাণ কাড়ল ২ মাসের শিশুর

শেষ আপডেট: 17 October 2023 17:59

দ্য ওয়াল ব্যুরো: বর্ষার সময় থেকেই খলনায়ক ডেঙ্গি। মশা বাহিত রোগ বিভীষিকা হয়ে উঠেছে। গত এক মাসে একের পর এক ডেঙ্গিতে মৃত্যু দেখেছে বাংলা। পুজোর মুখে ডেঙ্গি-ম্য়ালেরিয়া নিয়েই চিন্তা সবচেয়ে বেশি স্বাস্থ্য দফতরের। চারদিকে পুজোর আনন্দে মাতোয়ারা সকলে, আর এই সময়েই মর্মান্তিক খবর এল। ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে পার্ক সার্কাসে মৃত্যু হয়েছে মাস দুয়েকের এক শিশুর।

সূত্রের খবর, পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ভর্তি ছিল বাচ্চাটি। গত ২৯ সেপ্টেম্বর জ্বর আসে তার। জ্বর না সারায় ভর্তি করা হয় হাসপাতালে। ডাক্তাররা পরীক্ষা করে দেখেন ডেঙ্গি পজিটিভ। অবস্থার অবনতি হওয়ায় পিআইসিইউ-তে রাখা হয় শিশুটিকে। ১৪ তারিখ তার মৃত্যু হয়।

জানা গেছে, ডেঙ্গি জ্বরে দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয়েছিল শিশুটির। তাকে বাঁচানো যায়নি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ করেছেন ডাক্তাররা।

ডেঙ্গি মশা বেড়েছে। তাছাড়া জমা জল, আবর্জনায় আরও বেশি মশার বংশবৃদ্ধি হচ্ছে। মশার লালা বাহিত হয়ে ডেঙ্গির ভাইরাস ঢুকে পড়ছে মানুষের শরীরে। করোনার পরে নানা শারীরিক সমস্যায় জেরবার অনেকে। তার মধ্যে ডেঙ্গি হলে শরীর আরও বিগড়ে যাচ্ছে। যাদের আগে থেকেই নানা কোমর্বিডিটি রয়েছে তাদের ক্ষেত্রে ডেঙ্গি (Dengue) ভয়ানক হয়ে উঠছে। তাই প্রত্যেককে এই সময় বাড়তি সতর্কতা নিতেই হবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে হবে।

ডেঙ্গিতে মৃত্যুর কারণই হল হয় হেমারেজিক ফিভার, না হলে শক সিন্ড্রোম। ডেঙ্গির চরিত্রই তাই। জ্বর যেদিন থেকে কমতে থাকে, ডেঙ্গির খারাপ সময়টা সেদিন থেকেই শুরু হয়। এরপর থেকেই রোগীর শরীরে সাইটোকাইন স্টর্ম বা হাইপার ইমিউন রিঅ্যাকশন শুরু হয়ে যায়। সাইটোকাইন স্টর্ম হচ্ছে যখন শরীরের ইমিউন কোষই (রোগ প্রতিরোধী কোষ) শত্রু হয়ে ওঠে। অতিসক্রিয় হয়ে অন্যান্য সুস্থ কোষগুলিকে আক্রমণ করতে শুরু করে। তখন শরীরে নানারকম প্রদাহ সৃষ্টিকারী পদার্থগুলো বের হতে থাকে।  ফলে শরীরের ভেতরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন (Inflammation) শুরু হয়। বাচ্চাদের ক্ষেত্রে হলে দ্রুত অবস্থার অবনতি হয়।


```