Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজারহাটে মাথা থেঁতলে টোটো চালককে খুন! নেপথ্যে পরকীয়া?

মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এক দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

রাজারহাটে মাথা থেঁতলে টোটো চালককে খুন! নেপথ্যে পরকীয়া?

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 March 2025 10:27

দ্য ওয়াল ব্যুরো: 'ভাড়া আছে' বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক টোটো চালককে মাথা থেঁতলে খুন করার অভিযোগ উঠল! রবিবার গভীর রাতে নিউটাউনে ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে রক্তাক্ত অবস্থায় টোটোচালকের দেহ উদ্ধার হয়। 

ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমানসে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনার নেপথ্যে পরকীয়া থাকতে পারে। ইতিমধ্যে মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এক দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ সূত্রের খবর, মৃত টোটো চালকের নাম সুশান্ত ঘোষ (৪৩)। পরিবারের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জেরে ওই টোটোচালককে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগ, সুশান্তকে খুনের পিছনে গিরিশ ঘোষ, মানসী ঘোষের হাত থাকতে পারে।

সুশান্তর পরিবারের দাবি, মানসী সুশান্তর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ দিচ্ছিল না দম্পতি, এ নিয়ে আগে বচসাও হয়েছিল বলে মৃতের পরিবারের অভিযোগ।

জানা যাচ্ছে, রবিবার রাতে সুশান্তর মোবাইে একটি ফোন আসে। এরপরই ভাড়া আছে, বলে বাড়ি থেকে বের হয়ে যায় সে। মধ্যরাতে ১৪ নম্বর ট্যাঙ্কের সামনে থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। কে ভাড়ার জন্য ফোন করেছিল, দম্পতি কি ভাড়াটে খুনী ব্যবহার করেছিল, উঠে আসছে একাধিক প্রশ্ন। যার নিরসনে এলাকার যাবতীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

মৃতের দিদি বলেন, যাতে আমরা চিনতে পর্যন্ত না পারি তাই মাথা থেঁতলে খুন করার পাশাপাশি মুখেও ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। 


```