Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্ষুব্ধ মমতা, বাসের রেষারেষিতে স্কুলছাত্রের মৃত্যু, পরিবহণ মন্ত্রীকে বৈঠক ডাকতে নির্দেশ

ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সব পক্ষকে নিয়ে অবিলম্বে রাজ্যের পরিবহণ মন্ত্রীকে বৈঠক ডাকার নির্দেশ দিয়েছেন।

ক্ষুব্ধ মমতা, বাসের রেষারেষিতে স্কুলছাত্রের মৃত্যু, পরিবহণ মন্ত্রীকে বৈঠক ডাকতে নির্দেশ

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 12 November 2024 17:13

দ্য ওয়াল ব্যুরো: বেহালা, বাঁশদ্রোণীর পর এবার সল্টলেক। মঙ্গলবার সল্টলেকে দু’টি বাসের রেষারেষিতে মর্মান্তিক মৃত্যু হয়েছে চতুর্থ শ্রেণির এক ছাত্রের। মায়ের সঙ্গে স্কুটিতে চেপে স্কুল থেকে ফিরছিল শিশুটি।

ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সব পক্ষকে নিয়ে অবিলম্বে রাজ্যের পরিবহণ মন্ত্রীকে বৈঠক ডাকার নির্দেশ দিয়েছেন। সোমবার থেকে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, এদিন দুপুরে পাহাড়ের উন্নয়নে জিটিএ বৈঠকের মধ্যেই বাসের রেষারেষিতে স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে সেখান থেকেই টেলিফোনে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ফোন করেন মমতা।

ঘটনায় মুখ্যমন্ত্রী এতটাই ক্ষুব্ধ যে অবিলম্বে বাসের রেষারেষি বন্ধ না হলে আইন এনে বেপরোয়া চালকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় খুনের মামলা রুজু করার প্রস্তাবও দিয়েছেন পরিবহণ মন্ত্রীকে।

প্রসঙ্গত, বাসের রেষারেষিতে প্রাণহানির ঘটনা আগেও ঘটেছে। দুর্টটনা ঠেকাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এর আগে পুলিশের তরফে একাধিকল সচেতনতার কর্মসূচিও নেওয়া হয়। তারপরও পরিস্থিতির বদল কেন ঘটছে না, বাস ব্যবসায়ী-সহ পরিবহণের সঙ্গে যুক্ত সব পক্ষকে নিয়ে অবিলম্বে পরিবহণ মন্ত্রীকে বৈঠকে বসতে বলেছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের দাবি, পরিবহণ মন্ত্রীকে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়েছেন, এই জিনিস তিনি আর একটাও বরদাস্ত করবেন না। বৈঠকে একথাটা যেন স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়। এরপরও যদি কোনও চালক আইন ভেঙে রেষারেষি করে এবং প্রাণহানির ঘটনা ঘটে তাহলে সে যেন আইনের কঠোর শাস্তির জন্য তৈরি থাকে। 

প্রসঙ্গত, কেষ্টপুরের স্কুল থেকে মায়ের স্কুটিতে চড়ে ফিরছিল ১১ বছরের আয়ুষ পাইক। সল্টলেকের রাস্তায় দু’টি বাসের রেষারেষিতে স্কুটি থেকে পড়ে যায় শিশুটি। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। শিশুটির মায়ের অবস্থাও আশঙ্কাজনক।  ঘটনায় ক্ষুব্ধ জনতা পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পথ অবরোধ করেন, বাস ভাঙচুরও করা হয়।

এর আগে বাসের রেষারেষির জেরে বাঁশদ্রোণী এবংং বেহালায় পথ দুর্ঘটনা ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। এবার এর হেস্তনেস্ত চাইছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বেপরোয়া চালকরা না শুধরালে পড়তে হবে কঠোর শাস্তির মুখে।


```