Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সল্টলেকে জুলুমবাজি! ফ্রি পার্কিং এলাকাতেও টাকা নিচ্ছে প্রতারকরা! পুরসভাকে তলব হাইকোর্টের

সল্টলেকে জুলুমবাজি! ফ্রি পার্কিং এলাকাতেও টাকা নিচ্ছে প্রতারকরা! পুরসভাকে তলব হাইকোর্টের

শেষ আপডেট: 10 October 2023 20:39

দ্য ওয়াল ব্যুরো: জুলুমবাজির অভিযোগ সল্টলেকে! ফ্রি পার্কিং এলাকাতেও জোর করে পার্কিং ফি নেওয়ার অভিযোগে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বিধাননগর পুরসভাকে নোটিস পাঠানোর নির্দেশ আদালতের।

মামলাকারীর অভিযোগ, ফ্রি পার্কিং এলাকাতে গাড়ি পার্কিং করলেও এরকম জোর করেই পার্কিং ফি নেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে বিধাননগর পুরসভাকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী দাবি করেন, বিধাননগর পুরসভার আওতাভুক্ত এলাকায় বেশ কিছু এলাকায় গাড়ি রাখতে টাকা অর্থাৎ পার্কিং ফি দিতে হয়। আবার অনেক জায়গায় গাড়ি পার্ক করতে কোনও টাকা দিতে হয় না। সেগুলি ফ্রি পার্কিং এলাকা হিসাবে চিহ্নিত।

অভিযোগ, ২০১৯ সালে শেষবার টেন্ডার ডেকে একটি সংস্থাকে পার্কিং ফি আদায়ের দ্বায়িত্ব দেওয়া হয়। সেই সংস্থার মেয়াদ শেষ হয়ে গেলেও এখনও সেই সংস্থাই বেআইনিভাবে পার্কিং ফিয়ের টাকা আদায় করছে বলে অভিযোগ। শুধু তাই-ই নয়, প্রবীন নাগরিকদের টার্গেট করা হচ্ছে। ফ্রি পার্কিং এলাকায় গাড়ি পার্ক করেও টাকা দিতে হয়েছে এমন বহু নজির রয়েছে বলেও অভিযোগ।

তাই পুরসভার ওয়েবসাইটে পার্কিং সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশের দাবি জানানো হয়েছে মামলায়। সমস্ত অভিযোগ শোনার পর আপাতত বিধাননগর পুরসভাকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। শীঘ্রই মামলার শুনানির সম্ভাবনা।


```