
ফাইল চিত্র
শেষ আপডেট: 27 April 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: ভ্যাপসা গরম থেকে মুক্তি! সারাদিনের ক্লান্তি দূর করবে রাতের বৃষ্টি? আগামী কয়েকদিনে আবহাওয়ার (Weather Update)পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রার কিছুটা হেরফের হবে।
২৭ তারিখ অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই। পরিমাণ বাড়বে ২৮ তারিখের পর থেকে। এই ক'দিন বৃষ্টির সময় বইবে দমকা হাওয়া। গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মোটের ওপর গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে এমন আবহাওয়া চলবে।
উত্তরবঙ্গের আবহাওয়াও খানিকটা দক্ষিণবঙ্গের থাকবে। বৃষ্টি হবে আগামী কয়েকদিন। রবিবার ছিঁটেফোঁটা বৃষ্টি হলেও বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৮ তারিখের পরে অর্থাৎ সোমাবার ও তারপর উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। পরিমাণ দক্ষিণবঙ্গের চেয়ে কম।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের তরফে । ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই মেদিনীপুরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি আছে। কোথাও কোথাও ৪০ ছুঁয়েছে। এই তাপমাত্রাই কমবে আগামী তিন দিনে। ৩ থেকে ৫ ডিগ্রি কমলে খানিকটা স্বস্তি মিলবে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ দিনের তাপমাত্রা ছিব ৩৪ ডিগ্রির কাছাকাছি। বৃষ্টির জন্য আগামী কয়েকদিনে তা কমে ৩০ ডিগ্রির কাছাকাছি হয়ে যেতে পারে।