Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ! আতঙ্কিত বাসিন্দারা

ফের পুরনো বাড়ি ভেঙে পড়ার আতঙ্ক ফিরল শহর কলকাতায়!

কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ! আতঙ্কিত বাসিন্দারা

ভেঙে পড়ার বাড়ির একাংশ। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 23 July 2024 23:34

দ্য ওয়াল ব্যুরো: ফের পুরনো বাড়ি ভেঙে পড়ার আতঙ্ক ফিরল শহর কলকাতায়!

মঙ্গলবার সন্ধেয় খাস কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। সন্ধে সাড়ে ছ'টা নাগাদ ঘটনাটি ঘটে শিয়ালদহের মুন্সিবাজার এলাকায়। স্থানীয় সূত্রের খবর, ধ্বংসস্তূপে আটকে পড়েন অন্ততপক্ষে সাতজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেছেন তাঁরা।

গত কয়েকদিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। জানা যাচ্ছে,  কলকাতা পুরসভার তরফে আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে নোটিস দেওয়া হয়েছিল। তারপরেও বাসিন্দারা থাকতেন বাড়িতে। ঘটনার জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, কলকাতায় বিশেষত মধ্য কলকাতা ও উত্তর কলকাতায় এখনও বেশ কিছু পুরনো বাড়ি রয়েছে, যেগুলির বয়স ১০০ বছরের চেয়েও বেশি। বহু পুরনো ওই বাড়িগুলিকে ইতিমধ্যে বিপজ্জনক হিসেবে চিহ্নিতও করেছে পুরসভা। শুধু তাই নয়, ওই বিপজ্জনক বাড়িগুলিতে এখনও অনেকে বসবাস করেন। 

পুরসভার বক্তব্য, এ ব্যাপারে বারংবার বলা সত্ত্বেও সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দারা সরছেন না। ফলে প্রতি মুহূর্তে বিপদের ঝুঁকি থেকে যাচ্ছে। সম্প্রতি এ ব্যাপারে শহরের বাসিন্দাদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাায়ও। 


```