Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মা উড়ালপুলের নজরদারিতে আরও জোর, 'বেচাল' দেখলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়! উড়ালপুলে পুলিশি নজরদারির নেপথ্যে এটাও একটা কারণ বলে মনে করছেন শহরবাসীর অনেকে।

মা উড়ালপুলের নজরদারিতে আরও জোর, 'বেচাল' দেখলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ

শেষ আপডেট: 27 December 2023 15:46

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার দীর্ঘতম ফ্লাইওভার মা উড়ালপুল। ০৯.০২ কিলোমিটার লম্বা এই ফ্লাইওভারকে বলা হয় শহরের গুরুত্বপূর্ণ লাইফ লাইন। সিসি ক্যামেরা থাকলেও এতদিন কোনও অঘটন ঘটলে তা নিশ্চিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বেশ কিছুটা সময় লেগে যেত পুলিশের। ততক্ষণে মা উড়ালপুলের যানজটের প্রভাব পড়ত শহরের অন্যান্য রাস্তাগুলির ওপরেও।

সেই সমস্যা মেটাতে এবার মা উড়ালপুলের নজরদারিতে আরও জোর দেওয়ার উদ্যোগ নিল কলকাতা পুলিশ। সূত্রের খবর, এখন থেকে সিসি ক্যামেরার পাশাপাশি উড়ালপুলের উপরেও নজরদারির চালাবে পুলিশ। এজন্য উড়ালপুলের এক কিলোমিটার অন্তর একজন করে পুলিশ কর্মী থাকবেন। সবমিলিয়ে ১০ থেকে ১২ জন পুলিশ কর্মী উড়ালপুলের ওপর নজরদারি চালাবেন। উড়ালপুলের ওপরেই তৈরি করা হয়েছে ৬টি কিয়স্কও।

গাড়ি চালকদের কোথাও কোনও বেচাল দেখলে তৎক্ষণাৎ উড়ালপুলের নীচে থাকা ট্রাফিক পুলিশকে জানাবেন তাঁরা। সংশ্লিষ্ট নম্বরের গাড়িটিকে আটক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সিসি ক্যামেরার পাশাপাশি উড়ালপুলের সর্বক্ষণের নজরদারিতে পুলিশ কর্মীরা থাকলে বেপরোয়া চালকদের দৌরাত্ম্য কিছুটা কমবে বলে মনে করছেন শহরবাসীর অনেকে। তাঁদের কথায়, দীর্ঘ উড়ালপুলের কয়েকটি অংশ সিসি ক্যামেরার আওতার বাইরে রয়েছে। উড়ালপুলের সংশ্লিষ্ট অংশে বেপরোয়া চালকদের দৌরাত্ম্য বেড়ে যায়। তারই জেরে অনেক সময় উড়ালপুলে দুর্ঘটনা ঘটেছে।

পুলিশের এক কর্তা বলেন, “সিসি ক্যামেরা থাকলেও উড়ালপুলের ওপরে কোথাও কোনও দুর্ঘটনা বা সমস্যা হলে এ ব্যাপারে নিশ্চিত হতে অনেকটা সময় চলে যেত। পুলিশি নজরদারি থাকলে তৎক্ষণাৎ প্রয়োজনীয় পদক্ষেপ করা যাবে। তাই এই উদ্যোগ।“

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরে দুর্গা পুজোর ষষ্ঠীর সন্ধেয় শহরে জনপ্লাবনের মাঝে আচমকায় বন্ধ হয়ে গিয়েছিল মা উড়ালপুল! ঘটনার জেরে রীতিমতো উদ্বেগ ছড়িয়ে পড়ে জনমানসে।

পরে পুলিশ জানায়, একজন রোগীকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছনোর তাড়া থেকে রুবির দিক থেকে মা উড়ালপুলে ওঠার লেনে ভুল করে রিক্সা নিয়ে উঠে পড়েছিলেন এক রিক্সাচালক। বিষয়টি নজরে আসামাত্রই তিলজলা ট্রাফিক পুলিশের তরফে তৎপরতার সঙ্গে মা উড়ালপুলের সংশ্লিষ্ট লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরে পুলিশের উদ্যোগেই ওই রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছিল। রিক্সাচালক সেতু থেকে নামার পর ফের যান চলাচল শুরু হয়েছিল মা উড়ালপুলে। 

ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়! উড়ালপুলে পুলিশি নজরদারির নেপথ্যে এটাও একটা কারণ বলে মনে করছেন শহরবাসীর অনেকে।


```