Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

পুজোর প্রস্তুতি শুরু লেবুতলা পার্কে, কী চমক থাকছে এবারের থিমে

কোন পুজোর থিম সবথেকে বেশি লোক টানতে পারল, সেটাই একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। 

পুজোর প্রস্তুতি শুরু লেবুতলা পার্কে, কী চমক থাকছে এবারের থিমে

লেবুতলা পার্কে পুজোর ঢাক বেজে গেল

শেষ আপডেট: 21 July 2024 23:59

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার দুর্গাপুজো মানেই থিমের বাহার। কোন পুজোর থিম সবথেকে বেশি লোক টানতে পারল, সেটাই একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। 

শহরের একাধিক বড় পুজোগুলির মধ্যে একটি হল লেবুতলা পার্ক। প্রতিবার তাঁদের থিম চমকে দেয়। এবারেও তার ব্যতিক্রম হবে না। এই দুর্গাপুজোয় কী চমক থাকছে তাঁদের থিমে? 

লেবুতলা পার্কের পুজোর মূল উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। তিনি জানাচ্ছেন, ''আগের একবার পুজোতে রাষ্ট্রীয় অনুভূতি ছিল। গত বারের পুজোতে ধর্মীয় অনুভূতি ছিল। আর দুর্গাপুজো মানেই তো ধর্মীয় অনুভূতি, তার সঙ্গে এবার থাকবে বিজ্ঞানের চমক।'' এবারের লেবুতলা পার্কের থিম আমেরিকার লস ভেগাসের বিজ্ঞানের সঙ্গে প্রকৃতির সংমিশ্রণ। 

সজলের কথায়, অনুভূতি সেটাই যা প্যান্ডেল দেখে মানুষকে জুতো খুলতে বাধ্য করে। অনুভূতি সেটাই যখন মানুষ জাতীয় পতাকা নিয়ে পুজো দেখতে আসেন। তবে এবার অনুভূতির সঙ্গে অনুভব থাকতে চলেছে। পুরো বিষয়টিই একটু অন্যরকম হবে। প্রতিবারই তো এক রকম করলে হবে না, এমনই বক্তব্য তাঁর। 

দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। হিসেব করলে দেখা যাবে, আর মাত্র আড়াই মাসের মধ্যেই পুজোর ঢাক বাজতে শুরু করে দেবে চারিদিকে। সেই প্রেক্ষিতে শহরের বেশিরভাগ পুজো পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে থিম বা প্যান্ডেল, প্রতিমা সজ্জার। এখন দেখার বাকি পুজোগুলির মতো লেবুতলা পার্ক কতটা আলোড়ন সৃষ্টি করতে পারে এ বছর। 


```